ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ওয়েবসাইট হ্যাকিং, বিশ্বজুড়ে নতুন নিরাপত্তাসংকট মিলানে সহিংস বিক্ষোভ, পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫০০ সেনা মোতায়েনের সিদ্ধান্ত ঝিনাইদহে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক আজ বিশ্ব পরিসংখ্যান দিবস, দেশেও পালিত হচ্ছে জাতীয় পরিসংখ্যান দিবস নাটোরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ পূজার ছুটিতে রাজধানী ছাড়ছেন মানুষ, বাড়তি ভাড়ায় ক্ষোভ বিক্ষোভে রণক্ষেত্র ফ্রান্স, আড়াই হাজারের বেশি গ্রেপ্তার চালকের ঘুম কেড়ে নিল ১৪ প্রাণ, নাটোরের মহাসড়কে শোকের মাতম আবাসন খাতে সফল ক্যারিয়ার গড়তে দক্ষতা ও প্রশিক্ষণের গুরুত্ব দুর্গাপূজার ৫ দিনের ছুটি শুরু আজ, জরুরি সেবা চালু

দৌলতখানে এমপির নির্দেশে খালের কচুরিপানা পরিষ্কার করল বিএনপি

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার দৌলতখান উপজেলায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূর করতে বিশেষ উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহীমের নির্দেশনায় একটি খালের কচুরিপানা পরিষ্কার করেছেন তারা। মূলত পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার লক্ষ্যে এ পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

রোববার সকালে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াজদ্দী বাড়ির খালে এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এতে ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সরাসরি অংশ নেন।

এই কার্যক্রম চলাকালে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে কচুরিপানা জমে থাকায় ওয়াজদ্দী বাড়ির খালটি প্রায় অচল হয়ে পড়েছিল। এখন এটি পরিষ্কার করার ফলে পানি সহজে প্রবাহিত হতে পারবে। এর মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত ও পরিবেশের ব্যাপক উন্নয়ন ঘটবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, খালটিতে কচুরিপানা জমে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে সৃষ্ট জলাবদ্ধতায় কয়েকটি গ্রামের কয়েকশ পরিবারের ফসলি জমি ও ঘরবাড়ি পানিবন্দী হয়ে পড়ে চরম দুর্ভোগের সৃষ্টি হয়।

পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক আজাদ ব্যাপারী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি আকতার ফরাজী, ছাত্রদলের সভাপতি রবিউল হাসান রিহান এবং সাধারণ সম্পাদক আহসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

দৌলতখানে এমপির নির্দেশে খালের কচুরিপানা পরিষ্কার করল বিএনপি

আপডেট সময় : ০৯:০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬