ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রক্রিয়া ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক

অপ্রতিমের জানাজা রবিবার, বিচারের দাবিতে কুবিতে বিক্ষোভের ডাক

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৩:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশরাত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজার নামাজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম এই তথ্য নিশ্চিত করেছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে অপ্রতিমের মরদেহ কুমিল্লার গন্ধমতিতে তার নিজ বাড়িতে পৌঁছানোর পর উপাচার্য সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম অপ্রতিমের মৃত্যুকে 'অস্বাভাবিক' উল্লেখ করে বলেন, শুক্রবার থেকে নিখোঁজ অপ্রতিমের মরদেহ শনিবার দুপুরে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রথম জানাজা শেষে সকাল ১১টায় কুমিল্লার গন্ধমতি ঈদগাহ ময়দানে অপ্রতিমের দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। তিনি নিহত অপ্রতিমের রুহের মাগফিরাত কামনায় সবাইকে জানাজায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার ও নাগরিক নিরাপত্তার দাবিতে জানাজা পরবর্তী বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। শনিবার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফেসবুক গ্রুপ ও ব্যক্তিগত অ্যাকাউন্টে শিক্ষার্থীরা এই কর্মসূচির ঘোষণা দেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে এবং পরবর্তী করণীয় সম্পর্কে সেখানে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হবে। কুবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবিরও শিক্ষার্থীদের এই বিক্ষোভে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রবিবার ক্লাস বর্জন হলেও সবাইকে ক্যাম্পাসে আসার অনুরোধ জানানো হচ্ছে, কারণ আজ চুপ থাকলে আগামীকাল অন্য কেউ ভিকটিম হতে পারে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন অপ্রতিমের মৃত্যুতে রবিবার ক্যাম্পাসে 'সাধারণ শোক' ঘোষণা করেছে। এই শোকের অংশ হিসেবে রবিবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। গত শুক্রবার বিকাল ৩টার দিকে মায়ের মোবাইল ফোন নিয়ে ছবি তোলার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় কিশোর অপ্রতিম। প্রায় ২১ ঘণ্টা তল্লাশির পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

অপ্রতিমের জানাজা রবিবার, বিচারের দাবিতে কুবিতে বিক্ষোভের ডাক

আপডেট সময় : ০৩:১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬