ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে বড় পতন এআই-এর যুগেও নিজের অবস্থানে অনড় ‘লিপস্টিক কিং’ লি জিয়াকি টেকনাফে কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের শুনানি আজ যুক্তরাষ্ট্রে শি জিনপিংকে লাল গালিচা অভ্যর্থনা, আলোচনায় বাণিজ্যসহ নানা ইস্যু টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের আবরার, পেছনে ফেললেন রশিদকে টানা সাত দিন কমল বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম মহানবী (সা.)-এর ইনসাফ: মানবজাতির জন্য অনুপম আদর্শ মুকসুদপুরে পৃথক স্থান থেকে নারীসহ দুইজনের মরদেহ উদ্ধার ইউপি নির্বাচনে প্রার্থীদের জামানত ৫ গুণ বাড়ালো ইসি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির নতুন সময়সূচি ঘোষণা

শ্রীপুরে তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, ভেতরে কর্মচারীদের আড্ডা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের শ্রীপুরের গাজীপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে আকস্মিক পরিদর্শনে গিয়ে পুরো স্বাস্থ্যকেন্দ্রটি তালাবদ্ধ অবস্থায় পেয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি পরিদর্শনে গিয়ে প্রধান ফটকসহ পুরো কেন্দ্র তালাবদ্ধ দেখতে পান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. রফিকুল ইসলাম দীর্ঘক্ষণ অপেক্ষা করেও দায়িত্বশীল কাউকে না পেয়ে শেষ পর্যন্ত এক পাশের দেয়াল টপকে কাঁটাতারের বেড়া সরিয়ে ভেতরে প্রবেশ করেন।

ভেতরে প্রবেশ করে তিনি কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসারকে পাননি। তবে কয়েকজন স্বাস্থ্যকর্মীকে সেখানে বসে গল্প-আড্ডায় মেতে থাকতে দেখা যায়। হাসপাতালটির গেটের তালা দেখে মনে হয়েছে সেটি অনেক দিন ধরে লাগানো এবং তাতে মরিচা পড়ে গেছে। সংসদ সদস্য বলেন, গাজীপুর ইউনিয়ন একটি প্রত্যন্ত অঞ্চল হওয়ায় এখানকার মানুষের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত জরুরি, কিন্তু উপজেলা বা জেলা শহরে গিয়ে সেবা নেওয়া তাদের জন্য কষ্টসাধ্য।

স্বাস্থ্যকেন্দ্রের এমন পরিস্থিতির বিষয়ে তিনি মহাপরিচালকের সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে স্বাস্থ্যকেন্দ্রের প্রধান ফটকের চাবি কেন দায়িত্বশীল ব্যক্তির কাছে ছিল না—এমন প্রশ্নের জবাবে ইউনিয়ন ফ্যামিলি প্ল্যানিং ইনস্পেক্টর হাসান আল মামুন দাবি করেন, তিনি ভুলবশত চাবি বাড়িতে রেখে এসেছিলেন। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আপেল মাহমুদ জানান, কেন্দ্রটির পাঁচটি পদের বিপরীতে বর্তমানে কেউ কর্মরত নেই। তার ভাষ্যমতে, মাঠকর্মীরা বাইরে যাওয়ার আগে সেখানে মিটিং করেন এবং হঠাৎ এমপির পরিদর্শনের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

শ্রীপুরে তালাবদ্ধ স্বাস্থ্যকেন্দ্র, ভেতরে কর্মচারীদের আড্ডা

আপডেট সময় : ০৬:০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬