ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌন্দর্যের ভেতর ইতিহাসের শরীর: হেগেল ও মার্কসের নন্দনতত্ত্বের তুলনামূলক পাঠ আওয়ামী সন্ত্রাসীদের যেখানেই পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে: এস এম জিলানী জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বনশ্রীতে কুকুরকে খাওয়াতে গিয়ে তরুণীকে মারধর, থানায় অভিযোগ ঈশ্বরদীতে ক্রেতা সেজে দুই ভরি স্বর্ণের মালা নিয়ে চম্পট গোপালগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে অনুদানের চেক বিতরণ ইবির আইন অনুষদের ১৯ শিক্ষার্থী সিভিল জজ পদে মনোনীত নিষেধাজ্ঞার মুখে ইরান কখনো মাথা নত করবে না: পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিরসনে নতুন আশাবাদ, নিউইয়র্কে উচ্চপর্যায়ের বৈঠক ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

ওসমানীনগরের দুই ইউনিয়নে বিএনপির ১৮ মনোনয়ন প্রত্যাশীর জীবনবৃত্তান্ত জমা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেটের ওসমানীনগর উপজেলার দুটি ইউনিয়নে দলীয় প্রার্থী নির্ধারণের প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। উপজেলার বুরুঙ্গা বাজার ও সাদিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হতে মোট ১৮ জন নেতাকর্মী তাদের জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিয়েছেন। নির্বাচন কমিশন বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা করায় উপজেলা বিএনপির পক্ষ থেকে এই জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছিল।

গত বুধ ও বৃহস্পতিবার বিকেলে পৃথক দুটি কর্মীসভায় এই জীবনবৃত্তান্ত জমা নেওয়া হয়। এর মধ্যে বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৬ জন এবং সাদিপুর ইউনিয়নে ১২ জন মনোনয়ন প্রত্যাশী নিজ নিজ ইউনিয়নের কর্মীসভায় জীবনবৃত্তান্ত পেশ করেন।

বুরুঙ্গা বাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ইউপি চেয়ারম্যান পদে জীবনবৃত্তান্ত জমা দেওয়া ৬ জন হলেন— ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক জামাল খান সামছু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ূন রশিদ চৌধুরী সফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদ আহমদ এবং বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেক মিয়া।

এর আগে বুধবার বিকেলে সাদিপুর ইউনিয়নের হাজী আফতাব উদ্দিনের বাড়িতে এক কর্মীসভার আয়োজন করা হয়। সেখানে ১২ জন নেতাকর্মী চেয়ারম্যান পদে প্রার্থী হতে জীবনবৃত্তান্ত জমা দেন। তারা হলেন— উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো. এহিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজকর ফয়েজ, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস.এম মাসুদ আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মো. আব্দুর রব, আহ্বায়ক কমিটির সদস্য হাজী মো. আফতাব উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. আনোয়ার আলী এবং তিন প্রবাসী সৈয়দ জাকির আহমদ, বাবলা আহমদ লেবু মিয়া ও রুহেল আলী। কর্মীসভা শেষ হওয়ার পর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম মানিকও নিজের জীবনবৃত্তান্ত জমা দেন।

এ বিষয়ে ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ জানান, সাদিপুর ও কুরুঙ্গা বাজার ইউনিয়নে দলীয় মনোনয়ন পাওয়ার আশায় মোট ১৮ জন নেতাকর্মী তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। দলের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করে প্রার্থী চূড়ান্ত করা হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ওসমানীনগরের দুই ইউনিয়নে বিএনপির ১৮ মনোনয়ন প্রত্যাশীর জীবনবৃত্তান্ত জমা

আপডেট সময় : ০৯:০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬