পাটগ্রাম সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, ৪টি নৌকা ধরে নিয়ে যাওয়ার অভিযোগ
- আপডেট সময় : ০১:৩১:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বালু ও পাথর উত্তোলনকে কেন্দ্র করে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে ৪টি বাংলাদেশি নৌকা নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধীনস্থ পঁয়ষট্টিবাড়ী বিওপির আওতাধীন শ্রীরামপুর ইউনিয়নের বরমতল মাইয়ামরা ঘাটে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।
তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশি নাগরিকরা সীমান্ত এলাকায় বালু ও পাথর তুলতে গেলে বিএসএফ সদস্যরা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং ৪টি নৌকা তাদের ক্যাম্পে নিয়ে যায়।
স্থানীয় একটি সূত্রের দাবি, ধরলা নদীর শূন্যরেখা ঘেঁষে বাংলাদেশের অভ্যন্তরে নৌকা নিয়ে বালু তোলার সময় বিএসএফের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য সীমানা পেরিয়ে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এরপর তারা ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং ৪টি নৌকা ধরে নিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিজিবি ও বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে। এছাড়া দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠানের প্রক্রিয়া চলছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় বিজিবি টহল দলের নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে তিস্তা ব্যাটালিয়ন(৬১ বিজিবি) অধীন পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বরমতল মাইয়ামরা ঘাটে এ ঘটনা ঘটে।
স্থানীয় একটি সূত্র জানায়, ধরলা নদীর শূন্যরেখা থেকে বাংলাদেশের অভ্যন্তরে তারা নৌকা নিয়ে হাতে বালু উত্তোলন উত্তোলন করার সময় বিএসএফের প্রায় ৫০-৬০ জন সদস্য বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে ৫ রাউন্ড গুলি ছোড়ে ৪টি নৌকা নিয়ে যায়।





























