ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ভৈরবের জাকিরের মরদেহ দেশে ফিরেছে

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ভৈরবের জাকির হোসেনের (৩৫) মরদেহ দীর্ঘ দুই সপ্তাহ পর দেশে ফিরেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তাঁর মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদ ইউনিয়নের আতকা পাড়া গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। এদিন বিকেলেই স্থানীয় কবরস্থান মাঠে জানাজা শেষে তাঁর দাফন সম্পন্ন হয়।

নিহত জাকির হোসেন ওই গ্রামের মৃত রতন মিয়ার বড় ছেলে এবং এক কন্যাসন্তানের বাবা ছিলেন। পরিবারে একটু সচ্ছলতা ও সুদিন ফেরানোর আশায় প্রায় দেড় বছর আগে ধারদেনা করে প্রায় ৮ লাখ টাকা খরচ করে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন তিনি। সেখানে আমুর অঞ্চলের সিনাফেক্স কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন জাকির।

গত ২৫ আগস্ট রাশিয়ার আমুর অঞ্চলে একটি নির্মাণাধীন গ্যাস-রাসায়নিক কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় মোট ১৫ জন শ্রমিক নিহত হন, যাদের মধ্যে জাকিরও ছিলেন। অগ্নিকাণ্ডের পরপরই তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনার তিন দিন পর দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা একটি মরদেহের পরিচয় শনাক্ত করে তা জাকিরের বলে নিশ্চিত করা হয়।

জাকিরের পরিবার জানায়, গত ২৭ আগস্ট রাশিয়ায় কর্মরত এক নিকট আত্মীয়ের মাধ্যমে তারা প্রথম মৃত্যুর খবরটি জানতে পারেন। এরপর থেকেই নিথর দেহটি দেশে ফেরার অপেক্ষায় দিন গুনছিলেন স্বজনরা। অবশেষে দীর্ঘ দুই সপ্তাহের প্রতীক্ষার পর বুধবার জাকিরের মরদেহ নিজ বাড়িতে এসে পৌঁছায়। অভাব ঘোচানোর বড় স্বপ্ন নিয়ে বিদেশে যাওয়া এই যুবকের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

রাশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত ভৈরবের জাকিরের মরদেহ দেশে ফিরেছে

আপডেট সময় : ০৮:১৯:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬