ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন: সাজসজ্জা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ রবিবার (৬ সেপ্টেম্বর) নিজ জেলা ঠাকুরগাঁওয়ে সরকারি সফরে আসছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই দুই দিনের সফরকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা শহরকে সাজানো হয়েছে উৎসবের আমেজে। শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশমুখে তৈরি করা হয়েছে তোরণ এবং আলোকসজ্জা। এছাড়া এলাকা পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। দীর্ঘদিনের পরিচিত ‘আলমগীর স্যার’কে রাষ্ট্রপ্রধানের আসনে দেখার সুযোগ পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, রবিবার সকাল ১০টায় ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওনা হয়ে বেলা ১১টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করবেন। এরপর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি শহরের সেনুয়া এলাকায় পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন। দুপুরে কালীবাড়ির নিজ বাসভবনে বিশ্রামের পর বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সন্ধ্যায় বাসভবনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরের দ্বিতীয় দিন সোমবার সদর উপজেলার জামালপুরে প্রস্তাবিত ‘ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির এই সফর নির্বিঘ্ন করতে জেলাজুড়ে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক ও পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানিয়েছেন, যাতায়াতের পথ ও কর্মসূচির স্থানগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা আশা করছেন, এই সফরের মাধ্যমে প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ দ্রুত গতি পাবে এবং এলাকাটির শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন সাধিত হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমন: সাজসজ্জা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা

আপডেট সময় : ১০:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬