ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫১তম বিসিএসে ৫ হাজার চিকিৎসক নিয়োগ, আবেদন শুরু ১ অক্টোবর জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা নির্বাচন কমিশনের আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা: নিহত ৪, পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন

মহেশপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধে ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে রবিউল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত রবিউল ইসলাম ওই গ্রামের মৃত আমিন উদ্দিন মৃধার ছেলে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সূত্রপাত হয় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে। রবিউলের ছেলের সাথে তার আত্মীয় লুৎফরের ছেলের হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার জের ধরে লুৎফর ক্ষিপ্ত হয়ে রবিউলের ছেলেকে মারধর করার উদ্দেশ্যে হাতে লাঠি নিয়ে বাড়ি থেকে বের হন। এ সময় রবিউল ইসলাম সামনে এসে বাধা দেওয়ার চেষ্টা করলে লুৎফর তাকে লক্ষ্য করে সজোরে লাঠি দিয়ে আঘাত করেন। লাঠির আঘাতে রবিউল গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অভিযুক্ত লুৎফর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

স্থানীয়রা রবিউলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত লুৎফর পলাতক রয়েছেন। মহেশপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আজাদ রহমান জানান, শিশুদের খেলার সামান্য বিবাদ থেকে এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। বর্তমানে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযানে নেমেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মহেশপুরে ফুটবল খেলা নিয়ে বিরোধে ভাগ্নী জামাইয়ের লাঠির আঘাতে মামা শ্বশুর নিহত

আপডেট সময় : ১১:০৫:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬