ঢাকা ১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারে সড়কে মুখোশধারী ডাকাতদের কবলে ৫০-৬০টি যানবাহন রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তি বাতিল করলো সরকার গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম: প্রেসিডেন্ট মির্জা ফখরুল আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে পুলিশ স্টেশনে আগুন ও সহিংসতা কিউবার বিপ্লব কি শেষের পথে? বিশ্বরাজনীতিতে এর প্রভাব ও গুরুত্ব এ মাস থেকেই বাড়তি বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা মাদক নির্মূলে গিয়েছিলাম, জমি দখল বা চাঁদাবাজি নয়: ইশরাক রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন ত্রাণ প্রতিমন্ত্রী রায়ের কপি পেলে বিস্তারিত জানাতে পারব: শামা ওবায়েদ ১৩০ বছর বয়সে হজ করা আলজেরিয়ার প্রবীণ নারী আর নেই

বস্ত্র ও পাট কমিটির সভাপতি হলেন হুইপ আখতারুজ্জামান মিয়া

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ ১১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর-৪ আসনের সরকারি দলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়াকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। এর মাধ্যমে আখতারুজ্জামান মিয়া আনুষ্ঠানিকভাবে এই গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব গ্রহণ করলেন।

কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬), এবং সদস্য হিসেবে এসএম ফয়সাল (হবিগঞ্জ-৪), মো. নাসির চৌধুরী (সুনামগঞ্জ-২), মো. আবদুল্লাহ (মুন্সীগঞ্জ-১) ও রেজেকা সুলতানা (সংরক্ষিত নারী আসন-৩৬)। এছাড়া বিরোধী দলের সদস্য হিসেবে হাফেজ মোহাম্মদ রাবিউল বাশার (সাতক্ষীরা-৩) ও মো. আফজাল হোসেন (কুষ্টিয়া-৪) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের সংসদ সদস্য মাহবুবা হাকিম (সংরক্ষিত নারী আসন-৪৮) কমিটিতে স্থান পেয়েছেন। জাতীয় সংসদের মোট ৫০টি স্থায়ী কমিটির মধ্যে এ পর্যন্ত ৩৯টি মন্ত্রণালয় সম্পর্কিত এবং ১১টি সংসদীয় বিষয় সম্পর্কিত কমিটির মধ্যে মোট ২৬টি গঠন করা হয়েছে।

এদিকে, আখতারুজ্জামান মিয়ার এই নিয়োগে দিনাজপুরের খানসামা উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেছেন। খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রবিউল আলম তুহিন বলেন, হুইপের দায়িত্বের পর এই নতুন দায়িত্ব খানসামা-চিরিরবন্দরবাসীর জন্য গর্বের বিষয়। তিনি আশা প্রকাশ করেন, আখতারুজ্জামান মিয়া তার দক্ষতা ও সততা দিয়ে বস্ত্র ও পাট খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। তুহিন আরও উল্লেখ করেন, এই নিয়োগকে তারা কেবল ব্যক্তিগত অর্জন হিসেবে দেখছেন না, বরং এটি পুরো এলাকার মানুষের জন্য একটি সম্মানের বিষয় এবং তারা বিশ্বাস করেন তিনি এলাকার উন্নয়নেও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

বস্ত্র ও পাট কমিটির সভাপতি হলেন হুইপ আখতারুজ্জামান মিয়া

আপডেট সময় : ০১:১০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬