ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের স্কুলে ঢুকে ছাত্রকে মারধর, ছাত্রদল সভাপতি আজীবন বহিষ্কার আফগানিস্তানের ১০টি লক্ষ্যবস্তুতে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা দাউদকান্দি থানায় ১৭ কিশোরের পালানোর অভিযোগ, অস্বীকার পুলিশের

চা শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণের দাবি নেতাদের

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের অন্যান্য শিল্প খাতের তুলনায় চা শিল্পের শ্রমিকদের মজুরি অত্যন্ত নাজুক বলে দাবি করেছেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতারা। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে সামঞ্জস্য রেখে এবং উন্নত জীবনযাত্রার বিষয়টি নিশ্চিত করতে চা শ্রমিকদের জন্য একটি মানসম্মত মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানিয়েছেন তারা।

বুধবার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে (লেবার হাউজ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা তাদের এই দাবির কথা তুলে ধরেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নৃপেন পাল। তিনি জানান, চা শ্রমিকদের জীবনমান যাচাই ও উন্নয়নের লক্ষ্যে সরকার গত ১৯ আগস্ট একটি পরিদর্শন কমিটি গঠন করেছে। শ্রমিক নেতারা আশা প্রকাশ করেন যে, এই কমিটি বাগানগুলোতে সরেজমিনে পরিদর্শন শেষে একটি নিরপেক্ষ ও বাস্তবমুখী প্রতিবেদন সরকারের কাছে পেশ করবে। নৃপেন পাল আরও বলেন, সরকার সব প্রতিকূলতা দূর করে চা শ্রমিকদের জন্য একটি মানসম্মত মজুরি নির্ধারণ করবে, যা তাদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ও অন্যান্য সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা করা হয়। নৃপেন পাল জানান, উচ্চ আদালত শ্রম অধিদপ্তরের মহাপরিচালককে দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন নির্বাচন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন। এছাড়া, গত ৪ আগস্ট ২০২৬ তারিখে সরকার নির্বাচনের ব্যয় বাবদ ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। এ সময় বক্তারা চা শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, কিছুটা অপেক্ষা করলে মানসম্মত মজুরি নির্ধারণ এবং কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজনের পথ আরও সহজ হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সহসভাপতি পঙ্কজ কন্দের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালির সভাপতি বিজয় হাজরা বক্তব্য রাখেন। এছাড়া উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতী, সহসভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, বালিশিরা ভ্যালির সহসভাপতি সবিতা গোয়ালা ও সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা ও সম্পাদক দেবু বাউরী, লংলা ভ্যালির সভাপতি মো. শহীদুল ইসলাম, জুড়ী ভ্যালির সভাপতি কমল চন্দ্র বুনার্জি, সহসভাপতি শ্রীমতি বাউরী এবং সম্পাদক রতন কুমার পাল।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

চা শ্রমিকদের জন্য মানসম্মত মজুরি নির্ধারণের দাবি নেতাদের

আপডেট সময় : ০৯:৪৭:১৫ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬