ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যের সংকট কাটলে জ্বালানি তেলের দাম সমন্বয় করবে সরকার মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান আবু ইয়াকুব ইউসুফ আল-কুমি: ইবন আরাবির বর্ণনায় এক সুফি সাধক সোনারগাঁয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে গ্রেপ্তার ১২ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে ট্যাব ও প্রশিক্ষণ শুরু সমাজসেবা অধিদপ্তরের জাতিসংঘে আজ প্রথম ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান না ফেরার দেশে প্রখ্যাত শিশুসাহিত্যিক আখতার হুসেন বঙ্গভবনের সিংহ পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন প্রেসিডেন্ট বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল, কারণ জানাল রয়টার্স টেকসই উন্নয়নে দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান ববি হাজ্জাজের

মির্জাগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ ৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে পটুয়াখালীর মির্জাগঞ্জে শুরু হয়েছে ব্যাপক প্রস্তুতি। উপজেলার প্রধান ও কেন্দ্রীয় পূজামণ্ডপ সুবিদখালী বাজার সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সে এখন চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের নান্দনিক কাজ। খ্যাতনামা প্রতিমাশিল্পী শ্রী প্রসীত মণ্ডল ও তাঁর সহকর্মীরা দিনরাত এক করে নিখুঁত কারুশিল্পে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন।

বাঁশ, খড়, মাটি ও সুতার সাহায্যে প্রাথমিক কাঠামো তৈরির পর এখন চলছে সূক্ষ্ম নকশা ও অলংকরণের কাজ। শিল্পীরা দেবী দুর্গা, মহিষাসুর, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং বিভিন্ন বাহনের অবয়ব ফুটিয়ে তুলতে নিপুণ হাতের ছোঁয়া ব্যবহার করছেন। মাটির এই শৈল্পিক কারুকার্য দেখতে এবং উৎসবের আগাম আমেজ উপভোগ করতে প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী দর্শনার্থী ও ভক্তরা মন্দির প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন।

মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিবারের মতো এবারও শান্তিপূর্ণ ও জাঁকজমকপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে স্থানীয় প্রশাসন ও পূজা উদযাপন কমিটির যৌথ উদ্যোগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাটির কাজ শেষ হলেই শুরু হবে রং ও তুলির আঁচড়ের শেষ মুহূর্তের রূপদান। আয়োজকরা আশা করছেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই এই নান্দনিক প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হবে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Adin

নিউজটি শেয়ার করুন

মির্জাগঞ্জে দুর্গোৎসবের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমাশিল্পীরা

আপডেট সময় : ০৯:৫৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬