নোয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কোরআন শরীফ বিতরণ
- আপডেট সময় : ১০:৩০:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালীতে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বাদ মাগরিব নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুর মেয়র ভবনে এই আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটির উদ্যোগ গ্রহণ করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী রনি সারোয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। এছাড়াও জেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইয়াছিন আরাফাত এবং নোয়াখালী পৌর ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল করিম পাবেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর অংশ হিসেবে আয়োজিত দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়। একই সঙ্গে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানের অন্যতম কার্যক্রম হিসেবে নোয়াখালী সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের কৃষ্ণরামপুর হামিয়া সুন্না ইসলামিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ বিতরণ করা হয়। মাদ্রাসার খতিব মাওলানা মোজ্জাম্মেল হোসেনের হাতে এই কোরআন শরীফ তুলে দেন অনুষ্ঠানের নেতৃবৃন্দ। সবশেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। প্রসঙ্গত, মানুষের দুর্যোগ ও সংকটের সময়ে পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে ১৯৮০ সালের ১৯ আগস্ট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠা করেছিলেন।




























