ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় টানা পাঁচদিনের ছুটি, শনিবার খোলা ব্যাংক সরকারি বাসা বরাদ্দ এখন অনলাইনে, স্বচ্ছতা নিশ্চিতের উদ্যোগ সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত সাজেক যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা বাড়াতে প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশ ইসরাইলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় ওয়াকআউট করল বাংলাদেশ প্রতিনিধি দল সেগুনবাগিচায় সৌন্দর্যবর্ধন প্রকল্পের দেয়ালে সারিবদ্ধ গাড়ির দখল সংসদ ভবনের সাউন্ড সিস্টেম কেনায় শত কোটি টাকা দুর্নীতির অনুসন্ধান লালমোহনে নজরুল বর্ষ ২০২৬ উদযাপন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর অনুষ্ঠান কুমিল্লার প্রত্যন্ত গ্রামেও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, গ্রেপ্তার ৩

গফরগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন চলাচল বন্ধ

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১০:১৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ২১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে আন্তনগর যমুনা এক্সপ্রেসের স্থায়ী যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দারা অবস্থান কর্মসূচি পালন করছেন। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৭টা ২০ মিনিট থেকে জামালপুর থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটিকে মশাখালী এলাকায় আটকে রাখা হয়েছে। এর ফলে সকাল থেকেই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।

মশাখালী রেলওয়ে স্টেশনটি গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত। সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে ট্রেনটি সেখানে আটকে ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, নবগঠিত দক্ষিণ গফরগাঁও উপজেলার জন্য মশাখালী রেলওয়ে স্টেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা প্রায় ১০ থেকে ১২ দিন ধরে এই দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। বুধবার সকালে তারা রেললাইনে লাল কাপড় টাঙিয়ে ট্রেনটি থামিয়ে দেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির সুনির্দিষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।

ঘটনার বিষয়ে ময়মনসিংহের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আন্দোলনকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Dainik Amader Shomoy

নিউজটি শেয়ার করুন

গফরগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে ট্রেন চলাচল বন্ধ

আপডেট সময় : ১০:১৬:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬