ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমানকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্টের নেপথ্যে কী? প্রথম কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী জাহিদ নিরব খুলনায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুদি দোকানি গ্রেপ্তার ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের সংবর্ধনা, কবর পাকা করার দাবি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানে ওঠার আগে আন্দোলনের শেষ পরিস্থিতি জানতে চান শেখ হাসিনা যুদ্ধবিরতির সুযোগে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে ইরান ওমানের সঙ্গে সমঝোতা হলেও বন্ধ থাকবে হরমুজ প্রণালি ‘পদত্যাগ করব না’: গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান বান্দরবানে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, সম্মাননা পেলেন আহত ২ শিক্ষার্থী

কুলিয়ারচরে পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত কনস্টেবল পারভেজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় উদ্ধারকাজে যাওয়ার পথে ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ভৈরব হাইওয়ে পুলিশের একটি দল উদ্ধারকাজে যাচ্ছিল। পথে দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পিকআপ ভ্যানটির একটি চাকার বাতাস কম থাকায় চালক সড়কের পাশে গাড়িটি থামিয়ে চাকায় বাতাস দিচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা ধানের খোসাবোঝাই একটি মালবাহী ট্রাক অপর একটি সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে।

এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যদের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। পরে ট্রাকের নিচ থেকে কনস্টেবল পারভেজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপ ভ্যানটির চাকায় বাতাস দেওয়ার সময় পেছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সেটির ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই নিহত হন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Bangladesh

নিউজটি শেয়ার করুন

কুলিয়ারচরে পুলিশের পিকআপে ট্রাকের ধাক্কা, নিহত কনস্টেবল পারভেজ

আপডেট সময় : ০১:২১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬