ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রিকসের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে যোগ দিচ্ছে ইরান সাগর উত্তাল: সামিটের এলএনজি সরবরাহ বন্ধ, তীব্র গ্যাস সংকটের আশঙ্কা রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদের প্রয়োগ: সাংবিধানিক অস্পষ্টতা ও আইনি বিতর্ক নেদারল্যান্ডস দলের নতুন কোচ জাভি, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি মহেশখালীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার ৬০ লাখ সদস্যের তথ্যভাণ্ডার ও এআই প্রযুক্তিতে আনসার-ভিডিপি কাবা দেখার আকাঙ্ক্ষা পূরণ করেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পাকিস্তানি হাজি রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক রাজধানীর তিন এলাকা থেকে তিন যুবকের মরদেহ উদ্ধার ঘাড় থেকে হাতব্যথা: কারণ, লক্ষণ ও প্রতিকারের কার্যকর উপায়

নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৩৩২ বার পড়া হয়েছে

নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো.এমরুল ইসলাম নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।

গ্রেপ্তারকৃতরা হলো- মাধবদী থানা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন মনির (২৮), শিবপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ফাজায়েল ভূইয়া রয়েল (২৫), পলাশের জিনারদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তারেক আকন্দ (২৮), পলাশ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ (৩০), পলাশের শিল্পাঞ্চল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান (২৫), বেলাব উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌফিক ভূইয়া (২৮), পলাশ থানা ছাত্রলীগের সদস্য মোঃ রাজু মিয়া (৩১), শিবপুর থানা ছাত্রলীগের সদস্য মোঃ ফরহাদ আফরাদ (১৮), মনোহরদী থানা ছাত্রলীগের সদস্য মোঃ জাহিদ মোল্লা (২৪) ও পলাশ থানা ছাত্রলীগের সদস্য মো: আমিনুল ইসলাম (২৬)।

নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃতরা নরসিংদী মডেল থানার সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ (সংশোধনী) মামলার আসামী। গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের দুটি গাড়ী হতে গ্রেপ্তার করা হয়।

ওসি জানান,এসময় তাদের হেফাজত হতে “ভ্যাট বৃদ্ধি বন্ধ কর, ইউনুস তুই পদত্যাগ কর, ইউনুস তুই তওবা কর, জনগণের পায়ে ধর, যাহাতে শেখ হাসিনা সহ আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত নেতাকর্মীদের ছবি সম্বলিত ব্যানার এবং মাননীয় প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের ছবি সম্বলিত কাগজের মুখোশ পাওয়া যায়। বিকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নরসিংদীতে ছাত্রলীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০২:০২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫