ঢাকা ০৭:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহায়তা চলবে: অর্থমন্ত্রী টিস্যু কালচার প্রযুক্তিতে দেশে বাড়ছে উচ্চমূল্যের ফসলের চাষ ৮ জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস নিউইয়র্কে লেগো দিয়ে তৈরি ২৭ ফুট উঁচু বিশ্বকাপ ট্রফি সাংহাইতে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী আর্জেন্টিনার জয়ের সঙ্গে বিয়ের সম্পর্ক কী? প্রশ্ন তানজিন তিশার শহীদদের আত্মত্যাগ জাতি কোনোদিন ভুলবে না: সোনারগাঁয়ে এমপি মান্নান পুরান ঢাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু, মরদেহ উদ্ধার বিশ্বের শীর্ষ ১৫ অর্থনীতির তালিকায় নেই কোনো মুসলিমপ্রধান দেশ বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ: কেন এটি গুরুত্বপূর্ণ?

নড়াইলে অপারেশন থিয়েটার সিলগালা! ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এক লক্ষ ৪৩ হাজার

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩১৮ বার পড়া হয়েছে

নড়াইলে অপারেশন থিয়েটার সিলগালা! ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এক লক্ষ ৪৩ হাজার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে একটি বেসরকারি সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরও ৫টি প্রতিষ্ঠানকে ৯৩ হাজার টাকা জরিমানা ও একটি ওষুধ ফার্মেসি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান,
সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক কালিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন।

ভ্রাম্যামাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে কালিয়া উপজেলার সম্রাট সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের অপারেশন থিয়েটারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ থাকায় অপারেশন থিয়েটার সিলগালা করার পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কালিয়া সার্জিক্যাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এক্সরে রুমের পরিবেশ না থাকা ও অন্যান্য অনিয়মের কারণে ১৫ হাজার টাকা, একই কারণে আসমা ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার, বিশ্বাস ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা, মুক্তিযোদ্ধা ক্লিনিককে ৩ হাজার, জনসেবা প্যাথলজিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মা মেডিসিন কর্নার নামে একটি ফার্মেসির লাইসেন্স না থাকায় বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আমাদের অবৈধ ক্লিনিক, ডায়গনস্টিক সেন্টার, প্যাথলজিসহ স্বাস্থ্য বিভাগের সকল অনিয়ম দূর করতে যে নির্দেশনা দিয়েছেন সে অনুযায়ী আজকের এই অভিযান পরিচালনা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নড়াইলে অপারেশন থিয়েটার সিলগালা! ৬ প্রতিষ্ঠানকে জরিমানা এক লক্ষ ৪৩ হাজার

আপডেট সময় : ১০:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪