ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিলিস্তিন রক্ষার দায়বদ্ধতা ও বর্তমান প্রেক্ষাপট চকবাজারের মনসুর খান প্লাজায় আগুন: সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি ইসরায়েলে মুসলিম জনগোষ্ঠীর জীবন ও প্রতিকূলতার বাস্তব চিত্র পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করল ইসি বাংলাদেশ-আফগানিস্তান টেস্টের সঙ্গে থাকছে চ্যাম্পিয়নস লিগের জমজমাট লড়াই ঢাকা-দিল্লি বাণিজ্য আলোচনা: অমীমাংসিত রয়ে গেল পুরনো সব বাধা শরীয়তপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ১৫ জেলে আটক অভিনেত্রী নাসিমা খান আর নেই: ‘বড় বোনকে হারালাম’ সুচন্দা সৌদিতে মৃত হানিফের মরদেহ ফেরাতে মায়ের আকুতি: ‘মোর মানিকেরে কোলে দাও’ সাবেক সেনাপ্রধান আজিজের সঙ্গে যোগাযোগ, ৪ দিনের রিমান্ডে দুই সাবেক সেনা কর্মকর্তা

কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০১:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬ ১৩১ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় ডিবি পুলিশের ছদ্মবেশ ধারণ করে সংঘবদ্ধ ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৮ সদস্যের ১টি ডাকাত দলকে গ্রেফতার করেছে পুলিশ।

১৯ মে মঙ্গলবার রাতে বরুড়া উপজেলার খোশবাস দক্ষিণ ইউনিয়নের বড় হরিপুর এলাকায় এই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:- খলিলুর রহমান (৪৯), সুমন মোল্লা (৪১), হারুন মল্লিক (৪৬), মাহতাব হোসেন মৃধা (৩৮), আবুল কাশেম ওরফে কাসেম (৪৪), সোহাগ রানা (৪৫), মোশারফ মেলকার (৪৬) ও নুরুল হক (৪৪)।

পুলিশ সূত্রে জানা যায়, ১৯ মে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১১টা দিকে বরুড়া থানাধীন খোশবাস দক্ষিণ ইউনিয়নের বড় হরিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক।

অভিযানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাইন বিল্লাহ ফেরদৌস, অভিযান চলাকালে বড় হরিপুর এলাকার ১টি পারিবারিক কবরস্থানের ভিতর থেকে সংঘবদ্ধ ডাকাত দলের ৮ সদস্যকে আটক করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা ডিবি পুলিশের পোশাক ও পরিচয় ব্যবহার করে স্থানীয় ডাকাতদের সহযোগিতায় বিভিন্ন সড়ক ও মহাসড়কে সংঘবদ্ধ ডাকাতির পরিকল্পনা করছিল, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দেশের বিভিন্ন এলাকায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথাও স্বীকার করেছে।

এসময় তাদের কাছ থেকে ২টি “ডিবি” লেখা কোট, ১টি হ্যান্ডকাফ, লেজার লাইট, ম্যাজিক স্টিক, হাতুড়ি, চাইনিজ কুড়াল সদৃশ ধারালো অস্ত্র, ছুরি ও স্টিল কাটার উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে করে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, এ ঘটনায় বরুড়া থানায় ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে ২০ মে বুধবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার

আপডেট সময় : ০১:০২:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬