সংবাদ শিরোনাম :
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৫,৭৮,৫৫০ টাকা মূল্যমানের মাদকদ্রব্য আটক
মোঃ রাব্বি হাসান, ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
- আপডেট সময় : ১০:১৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৩০১ বার পড়া হয়েছে

মোঃ রাব্বি হাসান
ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
গত ১৫ই ডিসেম্বর ২০২৫ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুরে বিশেষ ক্যাম্প কর্তৃক ০১টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ৩৮,৫৭০ পিস বাংলাদেশী মদ তৈরীর ট্যাবলেট আটক করতে সক্ষম হয় ফুলবাড়ি ২৯ বিজিপি ব্যাটালিয়ন।
আটককৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৫,৭৮,৫৫০/- (পাঁচ লক্ষ আটাত্তর হাজার পাঁচশত পঞ্চাশ) টাকা। ভবিষ্যতেও বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তথ্যসূত্রে জানা গেছে।





























