ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রেন ক্যানসারে আক্রান্ত শিশু নূরের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন বরিশালে আদালত প্রাঙ্গণে বিস্ফোরণ, সাভারে জেএমবি আস্তানায় অভিযান বোয়ালমারীতে আওয়ামী লীগ নেতা এস এম ফারুক গ্রেপ্তার আনসার ও ভিডিপির ফ্রিল্যান্সিং কোর্সের প্রশিক্ষণার্থী বাছাই সম্পন্ন লাকসামে চার পরিবারকে সমাজচ্যুত করার সিদ্ধান্ত প্রত্যাহার ওয়ালটনে ফুল-স্ট্যাক ডেভেলপার নিয়োগ, আবেদনের সুযোগ ১৭ আগস্ট পর্যন্ত ট্রুথ সোশ্যালে আগাম পোস্ট দেখার সুবিধা, ট্রাম্পের বিরুদ্ধে মামলা মক্কা প্রতিরক্ষা চুক্তি: জাজান হামলার পর নতুন সমীকরণ ও বাংলাদেশের স্বার্থ বাংলাদেশে বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে: হুমায়ুন কবির মক্কা প্রতিরক্ষা চুক্তিতে মিসরকে নিতে রাজি নয় সৌদি আরব

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী পারভেজ গ্রেফতার

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:
  • আপডেট সময় : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ২৪৬ বার পড়া হয়েছে

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী পারভেজ গ্রেফতার

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফখরুল আলম সাজু ক্রাইম রিপোর্টার ঢাকা:

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার পলাতক আসামি ও কুখ্যাত ছিনতাইকারী পারভেজ হোসেন ওরফে বাদশা (২২) গ্রেফতার হয়েছে।

সে ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাউরখুমা, তালুকপাড়া এলাকার সোহেল ওরফে কালু ও পারুল আক্তারের পুত্র, বর্তমানে সে ফেনী রেলস্টেশন এলাকার উত্তর সহদেবপুরে বসবাস করে।

ঘটনার বিবরণে জানা যায়, মোঃ সুমন মৃধা (৩১), পিতা: আব্দুল করিম মৃধা, গ্রাম: নিশান বাড়ীয়া, থানা: মোড়লগঞ্জ, জেলা: বাগেরহাট, বর্তমানে ফেনী থানাধীন গাজী ক্রস রোডের সাখাওয়াতের বাসায় ভাড়া থেকে কাজ করেন।

গত ২৮ এপ্রিল তিনি তাঁর চাচাতো ভাই শাকিলকে নিয়ে সিএনজিতে বাসায় ফিরছিলেন, আনুমানিক বিকেল ৫টার দিকে গাজী ক্রস রোডের অচিন গাছতলায় পৌঁছালে পারভেজ ওরফে বাদশা এবং আরও দুই সহযোগী শাহীন (২৫), পিতা: কবির আহম্মদ, এবং সুজন (২৩), পিতা: সুমন চাকু ও চাপাতি নিয়ে তাঁদের গতিরোধ করে।

ছিনতাইকারীরা শাকিলের গালে ও ডান হাতে চাপাতি দিয়ে আঘাত করে মারাত্মক জখম করে এবং তার কাছ থেকে আইটেল ব্র্যান্ডের একটি মোবাইল মূল্য আনুমানিক ১৩,০০০ টাকা এবং মানিব্যাগসহ ১৪,৩০০ টাকা ছিনিয়ে নেয়, পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

ডিবি পুলিশের সহায়তায় সুমন মৃধার সনাক্তে পারভেজকে গ্রেফতার করা হয়, তার দেওয়া তথ্য ও স্থানীয়দের সহায়তায় অপর দুই সহযোগীর নাম-ঠিকানা শনাক্ত করা হয়, গ্রেফতার পারভেজের বিরুদ্ধে ফেনী মডেল থানা ও রেলওয়ে থানায় চুরি, ছিনতাই এবং মাদকের মোট ১১টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পারভেজের পিতা: কালু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, পারভেজ ও তার সহযোগীরা রেললাইন, সহদেবপুর ও ফেনী কলেজ সংলগ্ন এলাকায় পথচারীদের ছিনতাই করত বলে অভিযোগ রয়েছে, পলাতক অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফেনীতে ডিবি পুলিশের অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী পারভেজ গ্রেফতার

আপডেট সময় : ১০:০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫