ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডেন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, অল্পের জন্য রক্ষা পেল বিমান নিজের সততার মূল্যায়ন পাননি বলে আক্ষেপ চিফ হুইপ নুরুল ইসলাম মনির জ্বালানি ও পরিবহন খরচে রাজধানীসহ সারাদেশে ফের চালের দাম চড়া রমনার অফিসার্স ক্লাবে সাবেক অতিরিক্ত সচিব মোশাররফ হোসেনের মরদেহ উদ্ধার লাইভ লোকেশন পাঠিয়ে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ড, ৫ পর্যটকের মৃত্যু মহাসপ্তমীতে সারা দেশে শারদীয় দুর্গাপূজার উৎসবমুখর আনুষ্ঠানিকতা জ্বালানি ভর্তুকি ও সংস্কারের কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ, আইএমএফের সঙ্গে আলোচনা জিম্বাবুয়ে ম্যাচের আগে অতীত ভুলে লিটনের বার্তা, আলিসের অভিষেকের ইঙ্গিত সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কারণ জানতে চেয়ে সৌ‌দিকে চি‌ঠি

খাগড়াছড়িতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ৩২০ বার পড়া হয়েছে

খাগড়াছড়িতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এস চাঙমা সত্যজিৎ স্টাফ রিপোর্টারঃ
আজ সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। এ দিবসের প্রতিপাদ্য বিষয় হলো “সঠিক তথ্যে ভোটার হবো, “স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো”।

আজ শনিবার ০২মার্চ ২০২৪ সকাল ১০টায় খাগড়াছড়ি জেলা নির্বাচন কার্যালয়ের প্রাঙ্গণে বেলুন উড়িয়ে জাতীয় ভোটার দিবসটি পালনের শুভ সূচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবির সোহাগ। পরে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমের সভাপতিত্বে নির্বাচন কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার পরেই ২১ জন সেবা প্রার্থীর ভোটার নিবন্ধন এবং ১৬ জনের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট এনআইডি) বা কার্ড বিতরণ করা হয়। এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহফুজল ইসলাম, খাগড়াছড়ি নির্বাচন কর্মকর্তা চৈতালী চাকমা এবং সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা নিলুফার ইয়ামিন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও নির্বাচন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গতঃ ২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে “গণতন্ত্র,নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতিবছরের পহেলা মার্চকে নির্ধারণ করে নেয় বাংলাদেশ সরকার। পরে দিবসটি পালনের লক্ষ্যে পরের বছর তারিখ পরিবর্তন করে ২রা মার্চকে “জাতীয় ভোটার দিবস” হিসেবে ঘোষণা করা হয়। সেই অনুযায়ী আজ সারাদেশের ন্যায় খাগড়াছড়ি পার্বত্য জেলাতেও ৬ষষ্ঠ জাতীয় ভোটার দিবস উযাপন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খাগড়াছড়িতে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন

আপডেট সময় : ০৮:৪৫:০৪ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪