সংবাদ শিরোনাম :
নকলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল
মাহদি হাসান শেরপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৭৮ বার পড়া হয়েছে

মাহদি হাসান শেরপুর. জেলা প্রতিনিধি
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শেরপুরের নকলায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারী বুধবার নকলা মডেল রিসোর্স সেন্টারে মাওঃ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন শামিম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান। দোয়া পরিচালনা করেন হাঃ মাওঃ মারুফ হাসান।
এর আগে সকালে নকলা উপজেলার ইসলামিক ফাউণ্ডেশনের অধীনে সকল কেন্দ্র গুলোতে পবিত্র কোরআন খতম করা হয় এবং প্রতিটি ইউনিয়নে একই ধরনের কর্মসূচী পালন করা হয়।





























