সংবাদ শিরোনাম :
লালপুরে রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন
স্বাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি
- আপডেট সময় : ১২:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৮০ বার পড়া হয়েছে

স্বাধীন আলম হোসেন নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পৃথক দুইটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর দিঘীরপাড় মোড় হতে আহমেদপুর ১ হাজার ৩০ মিটার ও রেজাউলের দোকান হতে আফতাব সড়ক ভায়া কবিরাজবাড়ী পর্যন্ত ৫৭২ মিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার বানু প্রমূখ।





























