ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার রাজধানীতে ৩ দিনে ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যু টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে গ্রেনেড, গুলি, গাঁজা উদ্ধার ঠাকুরগাঁওয়ে প্রেমিকাকে ঘুরতে নিয়ে গিয়ে কিশোরীকে গণধর্ষণ প্রেমিক সহ গ্রেফতার-৩ সকাল ৯টায় অফিস, কিন্তু সাড়ে ৯টায়ও খোঁজ নেই অধিকাংশ কর্মকর্তার আবু সাঈদ হত্যা মামলার ৮০৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ ঢাকায় আমজাদহাট সোসাইটির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ছাগলনাইয়া মানারাত হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যু মুগদায় হানি ট্র্যাপ থেকে কিশোর গ্যাং অপরাধ চক্রের দৌরাত্ম্যের অভিযোগ পরশুরামে প্রচেষ্টা স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে নতুন কমিটি গঠন

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহবায়কের দল থেকে পদত্যাগ 

আবু সায়েম আকন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৯:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩ ৩২৮ বার পড়া হয়েছে

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহবায়কের দল থেকে পদত্যাগ 

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

আবু সায়েম আকন ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক আল ইমরান কিরন’র দলীয় পদ এবং দলের সকল কার্যক্রম থেকে পদত্যাগের খবর পাওয়া গেছে। ২৪ নভেম্বর সন্ধ্যার পরে তার নিজ ফেসবুক ওয়ালে পদত্যাগ পত্রের কপি আপলোড করে স্ট্যাটাস দিয়ে তিনি এই বিষয়টি জানান দেন।

জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদক বরাবর একটি পদত্যাগ পত্রে দেখা যায়, পারিবারিক অসুবিধা এবং নিজের শারীরিক সমস্যার কারণে তিনি উক্ত পদ থেকে পদত্যাগের এই সিদ্ধান্ত নেন। তিনি একই সাথে সকল রাজনৈতিক কর্মকাণ্ড থেকেও নিজেকে সরিয়ে নেয়ার কথা জানান। পদত্যাগ পত্রে জেলা ছাত্রদলের সভাপতি এবং সম্পাদককে এটি গ্রহন করার অনুরোধ জানান।

পদত্যাগের বিষয়ে আল ইমরান কিরন বলেন, আমি শারিরীক ভাবে অসুস্থ থাকায় আমার উপরে অর্পিত দলের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া আমার মা ক্যান্সারের রোগী এবং বাবা বয়োবৃদ্ধ লোক। তাই আমার উপরে বিপদ আসলে তাদের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তখন নিজেকে বোঝাতে পারবো না। আমার উপরে ইতোমধ্যে বিভিন্ন সময় নিজ দলের এবং সরকারি দলের হামলা হয়েছে তাতে আমার পরিবার সবসময় ভীতসন্ত্রস্ত হয়ে থাকে। তাই আমি সব দিক ভেবে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান বলেন, আজকে বিকেলে একটি পত্র দফতরে এসেছে শুনেছি। আমি এখনো হাতে পাইনি। হাতে পেলে ওর সাথে কথা বলে যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত নিব।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজাপুর উপজেলা ছাত্রদলের অহবায়কের দল থেকে পদত্যাগ 

আপডেট সময় : ০৯:৫৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩