ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা ব্যারেজ পরিদর্শনে একসাথে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী হাজির ফেনী হাসপাতাল ও ডায়াগনস্টিক মার্কেটিং সমবায় সমিতির নির্বাচন সম্পাদক পদে মোমবাতি মার্কা নিয়ে প্রচারণায় তুঙ্গে মোঃ শেখ ফরিদ উদ্দিন টেকনাফে কোস্ট গার্ডের অভিযান ইয়াবা জব্দ কুমিল্লায় লবণের চালানের আড়ালে ইয়াবা পাচারে ইয়াবা সহ আটক-৫ চট্টগ্রামে ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার আরপিএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত লালমনিরহাটে ছোট শিশু ‎নন্দিনী হত্যাকাণ্ডে জড়িতদের কঠোর শাস্তি হবে, ত্রাণমন্ত্রী আমজাদহাটে বজ্রপাতে প্রাণ হারালো ২ শিশুর লক্ষীপুরে ডাক্তার দেখাতে গিয়ে ছেলে সন্তান সহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ সোনাগাজীতে গাঁজা সহ আটক-১

দিনাজপুরের বিরল উপজেলার রাজাবাবু’র ওজন ২৫ মণ, দাম ১৩ লাখ

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল উপজেলার রাজাবাবু’র ওজন ২৫ মণ, দাম ১৩ লাখ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

দিনাজপুরে কোরবানির বাজার ধরতে প্রস্তুত চার দাঁতের শাহিওয়াল জাতের বিশালদেহী ষাঁড় ‘রাজাবাবু’। ২৫ মণ ওজনের ‘রাজাবাবু’র দাম হাঁকা হচ্ছে ১৩ লাখ টাকা।

লাল রঙের এ ষাঁড়টির মালিক বাবু হোসেন। তিনি দিনাজপুরের বিরল উপজেলার ৭ নম্বর বিজোড়া ইউনিয়নের বহলা হাজীপাড়া গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তার বাড়িতে ছোট ‘রাজাবাবু’ও রয়েছে। তার দাম আড়াই লাখ টাকা।

বাবু হোসেন পেশায় একজন কৃষক। তিনি জানান, প্রায় তিন বছর ধরে তিনি রাজাবাবুকে লালন-পালন করছেন। ষাঁড় দুটির জন্য প্রতিদিন খাবার লাগে আড়াই হাজার টাকার। রাজাবাবুর কাবার মেন্যুও রাজকীয়। তার নিয়মিত খাবারের মেন্যুতে থাকে কলা, চিড়া, বেলের শরবত, চিটা গুড়, মাল্টা, খড়, ভুসি ও ভুট্টার আটা, চালের খুদ ও ছোলা বুটসহ অন্যান্য দামি খাবার। শুধু আদর-যত্নে নয়, রাজাবাবু স্বাস্থ্য সুরক্ষার জন্য রয়েছেন সার্বক্ষণ চিকিৎসক। রাতে রয়েছে পাহারাদার। মাথার ওপরে ঘোরে ফ্যান।

বাবু হোসেন বলেন, ‘রাজাবাবুর চার দাঁত। এটি দৈর্ঘ্যে ৮ ফুট, উচ্চতা সাড়ে ৬ ফুট। তিন বছরে ওজন দাঁড়িয়েছে ২৫ মণ। দাম চাচ্ছি ১৩ লাখ টাকা। আর ছোট রাজাবাবুর বয়স দুই বছর। ওজন আনুমানিক ৭-৮ মণ। এর দাম চাচ্ছি আড়াই লাখ টাকা।’

বিশালদেহী ষাঁড়টিকে সামলে রাখা খুবই কষ্টকর। কৃষক বাবু হোসেন জানান, অনেক পরিশ্রম করে তিনি এটি বড় করেছেন। এ অঞ্চলে এত বড় গরু আর নেই। এজন্য বিভিন্ন এলাকা থেকে প্রতিনিয়ত লোকজন তার রাজাবাবুকে দেখতে আসেন। যদি কোনো কারণে গরুটি গোয়ালঘর থেকে বাইরে বেরিয়ে আসে তাহলে এলাকার লোকজন ধরতে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনাজপুরের বিরল উপজেলার রাজাবাবু’র ওজন ২৫ মণ, দাম ১৩ লাখ

আপডেট সময় : ০৪:৩৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩