ঢাকা ১২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ বছরে ১১ বার নদীভাঙনের শিকার সাঘাটার পাতিলবাড়ী প্রাথমিক বিদ্যালয় একরামুল হক হত্যা মামলা: শেখ হাসিনা ও বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে পরোয়ানা প্রেসক্রিপশন ছাড়া যৌন উত্তেজক ওষুধ বিক্রি, রাজাপুরে ব্যবসায়ীকে জরিমানা নিহত চার মার্কিন সেনাকে তালিকা থেকে সরাল পেন্টাগন যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তিতে খামেনির প্রধান শর্ত লেবানন শাপলা চত্বর ঘটনায় শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ সাপে কামড়ানোর ৯ দিন পর জেলের মৃত্যু আবার বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২৩ হাজার টাকা ট্রাম্পের ক্ষমা পেয়ে দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজ আজ থেকে পুনরায় শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

পীরগাছায় শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩ ৩০৬ বার পড়া হয়েছে

পীরগাছায় শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

রংপুরের পীরগাছা উপজেলাধীন ছাওলা ইউনিয়নের শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ নির্বাচন ২০২৩ উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হলো।

(১৬ এপ্রিল) রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে বিদ্যালয়ের নিজস্ব ভবনে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়৷

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুরের পীরগাছা উপজেলা ভেটেরিনারি সার্জন, বিসিএস (প্রাণিসম্পদ) ডা. মোহাম্মদ আলী।

উক্ত নির্বাচনে ৪টি অভিভাবক সদস্য পদের বিপরীতে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ৫৬৫ জন অভিভাবক ভোটার ছিলেন।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা হলেন: ১. আব্দুর রহমান রাসেল, ২. আব্দুল কুদ্দুস সরকার, ৩. জাহাঙ্গীর আলম, ৪. নজরুল ইসলাম, ৫. মশিউর রহমান, ৬. মোখলেছুর রহমান, ৭. মোজাম্মেল হক, ৮. সাইফুল ইসলাম, ৯. শাহ্ মোহাম্মদ আসাদুল হক।

রংপুরের পীরগাছা উপজেলার ভেটেরিনারি সার্জন বিসিএস (প্রাণিসম্পদ) ডা. মোহাম্মদ আলী প্রিজাইডিং অফিসারের স্বাক্ষরিত ফলাফল থেকে জানা যায়, শাহ্ মোহাম্মদ আসাদুল হক ১৮২ ভোট পেয়ে প্রথম, আব্দুল কুদ্দুস সরকার ১৭০ ভোট পেয়ে দ্বিতীয়, নজরুল ইসলাম ১৫৪ ভোট পেয়ে তৃতীয়, মোজাম্মেল হক ১৫০ ভোট পেয়ে ৪র্থ স্থান দখল করেছেন।

ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে প্রধান শিক্ষক লাল মিয়া জানান, নানাবিধ চড়াই-উতরাই ও মামলা মোকদ্দমা পেরিয়ে অবশেষে উৎসব মুখর পরিবেশে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হলো। নব-নির্বাচিত কমিটির মাধ্যমে শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় আগামীতে আরো সমৃদ্ধশালী শিক্ষার মান আনয়ন করে আন্তর্জাতিক মানের শিক্ষার আলো ছড়াবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, সকলের আন্তরিক সহযোগিতা পেলে, আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ও অত্রাঞ্চলের শিক্ষার রোলমডেল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পীরগাছায় শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

আপডেট সময় : ০৩:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩