ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেয়ে হত্যার বিচার চেয়ে দিল্লি পুলিশি বাধার মুখে অঙ্কিতার বাবা-মা লামায় নিখোঁজ তিন স্কুলছাত্রী ৫ দিন পর চট্টগ্রাম থেকে উদ্ধার রাজস্ব ঘাটতিতে ব্যাংক থেকে সরকারের ঋণ বাড়ছে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট পুনর্বিন্যাসের পরিকল্পনা যুক্তরাষ্ট্রে হিন্দু মন্দিরে হামলার ষড়যন্ত্র, ১৯ বছর বয়সি তরুণ গ্রেপ্তার ২০৫০ সালের মধ্যে ১৯ লাখ বেল তুলা উৎপাদনের লক্ষ্যমাত্রা সরকারের নেতানিয়াহুর বিরুদ্ধে মানহানির মামলা করলেন সাবেক গোয়েন্দা প্রধান রোনেন বার হরমুজ প্রণালিতে দুই জাহাজ ডুবি, বাড়ছে বাণিজ্যিক নৌপথে হামলার তীব্রতা রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে ৪ দিন ধরে নিখোঁজ ৩ শিক্ষার্থী স্পেসএক্সের রকেট উৎক্ষেপণের পর আকাশে দেখা গেল জেলিফিশ মেঘ

সাপে কামড়ানোর ৯ দিন পর জেলের মৃত্যু

যখন সময় ডেক্সঃ
  • আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা এবং দুই সন্তানের জনক বাবলু (৩০) সাপের কামড়ের ৯ দিন পর মারা গেছেন। তিনি মৃত আহমদ আলীর ছেলে ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে মেঘনা নদীতে মাছ ধরে বাড়ি ফেরার পথে বাবলুকে একটি বিষধর সাপ কামড় দেয়। ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকের পরামর্শে তাকে প্রথমে ভোলা সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বাবলুর স্ত্রী সুরমা বেগম জানান, চিকিৎসকরা জানিয়েছিলেন সাপের বিষে তার পা ও কিডনি মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে। তাকে সুস্থ করে তুলতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য প্রায় ৩ লাখ টাকার প্রয়োজন ছিল। এছাড়া শরীরে রক্তশূন্যতা দেখা দেওয়ায় চিকিৎসা ব্যয় আরও বেড়ে গিয়েছিল।

আর্থিক অনটনের কারণে চিকিৎসার ব্যয়ভার বহন করা অসম্ভব হয়ে পড়লে তাকে দুই দিন আগে বাড়ি নিয়ে আসা হয়। এরপর রোববার সন্ধ্যায় বাবলু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ছবি/কন্টেন্ট: সংগৃহীত | সূত্র: Daily Amar Desh

নিউজটি শেয়ার করুন

সাপে কামড়ানোর ৯ দিন পর জেলের মৃত্যু

আপডেট সময় : ১১:১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬