ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এতিমদের অধিকার রক্ষা ও তাদের প্রতি ইসলামের নির্দেশনাবলী পদত্যাগের ঘোষণা দেবেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগার সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজে জয় পাকিস্তানের দেবী দুর্গার সাজে নজর কাড়লেন চিত্রনায়িকা পরীমণি ২০২৭ সালের দীপাবলিতে মুখোমুখি প্রভাস ও রণবীরের সিনেমা হাসপাতাল ব্যবস্থা ও চিকিৎসাবিজ্ঞানের বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন পাস হলে বুমেরাং হতে পারে: টিআইবি বন্ধ কারখানা চালুর ঋণ বিতরণে মন্দা, বিতরণ মাত্র ৫৬১ কোটি টাকা আজকের খেলার সূচি: আফগানিস্তান-জিম্বাবুয়ে ওয়ানডে ও ইউরোপীয় ফুটবলের লড়াই প্রেসিডেন্টস ট্রফিতে ফিরছেন মোহাম্মদ রিজওয়ান

২৮দিনের শিশুকে ফেলে চলে গেলেন মা-বাবা

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৫০৫ বার পড়া হয়েছে

২৮দিনের শিশুকে ফেলে চলে গেলেন মা-বাবা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ কবির হোসেন, জামালপুর জেলা প্রতিনিধিঃ

জামালপুর জেনারেল হাসপাতালে প্রায় এক মাসের (২৮ দিনের) কন্যা শিশুকে ফেলে চলে গেছেন মা-বাবা। বর্তমানে কন্যা শিশুটি জামালপুর জেনারেল হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ও কর্মীরা শিশুটিকে দেখভাল করছেন। মা এবং বাবার এমন কাণ্ডে হতবাক স্থানীয়রা। হাসপাতাল সূত্র জানায়, গত ২৭ ফেব্রুয়ারি বেলা ১২টা ৫ মিনিটে জামালপুর জেনারেল হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে কন্যা শিশু নিশিকে ভর্তি করায় রকিব-রোকসানা দম্পতি। ওজন কম ও শ্বাস কষ্ট ছিল ২৬ দিন বয়সী শিশু নিশির। কিন্তু ১ মার্চ বিকালে ২৮ দিন বয়সী শিশুটিকে হাসপাতালে রেখে চলে যান তার মা-বাবা ও স্বজনরা। পরে হাসপাতালের কর্মীরা শিশুটির দেখভাল করছেন। হাসপাতালের সিনিয়র নার্স মাফিয়া সুলতানা বলেন, ‘বাচ্চাটি সুস্থ রয়েছে, আমরা তার দেখভাল করছি।’
হাসপাতালের অপর এক রোগীর স্বজন রোকেয়া বেগম বলেন, ‘নিজের সন্তানকে ফেলে চলে যাওয়া গর্ভধারিনী মায়ের এমন কাণ্ডে আমরা হতবাক।’
এদিকে সরকারকে শিশুটির দায়িত্ব নেয়ার পাশাপাশি নিশির মা-বাবার শাস্তির দাবি করেছেন স্থানীয়রা।
হাসপাতালের শেখ রাসেল বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রের চিকিৎসক ডা. জান্নাত আরা মিলি বলেন, ‘বর্তমানে শিশুটি সুস্থ আছে। সেবা কেন্দ্রে চিকিৎসা নেয়া অন্য শিশুরোগীর মায়ের দুধ পান করে সে বেঁচে আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২৮দিনের শিশুকে ফেলে চলে গেলেন মা-বাবা

আপডেট সময় : ০৭:৪৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩