তারাকান্দায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরন ও কর্মপরিকল্পনা সভা ১৯ ফেব্রুয়ারি/২৩ রবিবার অনুষ্ঠিত হয়।
জানা গেছে,তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স হলরুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরাজী মোঃ মাহবুবুল আলম মঞ্জু এর সভাপতিত্বে এমওডিসি ডা. আব্দুল্লাহ শাফী এর উপস্থাপনায় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,তারাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ ফজলুল হক, এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ দিবাকর ভাট , উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,আসমা-উল-হুসনা ফাতেমা জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জীবন আরা বেগম,, এমটিইপিআই মোঃ আব্দুল গণী ও ইমাম সমিতির প্রতিনিধিবৃন্দ, স্বাস্থ্য পরিদর্শক সহ অন্যান্য শ্রেণীপেশার প্রতিনিধিরা।
সভায় ভিটামিন এ এর প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ এবং প্রতিকার ও প্রতিরোধের উপর প্রজেক্টরের মাধ্যমে আলোকপাত করে উপস্থাপনা করেন এমওডিসি ডা. আব্দুল্লাহ শাফী। আগামীকাল ২০ ফেব্রুয়ারি ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।















