ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ২৫০ নর্দার্ন টেরিটোরিকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ এইচপি সোনিয়া গান্ধীর স্মৃতিকথা প্রকাশে পেঙ্গুইনের অনীহা ও নতুন সম্ভাবনা সরকার ফ্যাসিজমের দিকে এগোচ্ছে, জুলাই সনদ মানছে না: গোলাম পরওয়ার গোবিপ্রবিতে দুই দিনব্যাপী ইন্টারডিসিপ্লিনারি সামিট শুরু ‘রাস্তায় খুন’ গান পোস্টের দুই ঘণ্টা পরই গুলিতে নিহত গায়ক অঙ্কিত প্রেমভিত্তিক নাটক-সিনেমা বন্ধের আইনি নোটিশে বিনোদন অঙ্গনের প্রতিবাদ নেপালের ভয়াবহ বন্যায় পাশে থাকার আশ্বাস মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইরানকে বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন করতে পারবে না যুক্তরাষ্ট্র: বিশ্লেষক আজ রাতে সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের আশঙ্কা

জামালপুরে মাদারগঞ্জ নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

মোঃ রাকিব হাসান, জামালপুর:
  • আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ১৭৬ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রাকিব হাসান,
জামালপুর:

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া পাঁচ শিশুর মধ্যে তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা।

শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার সিধুলী ইউনিয়নের চর ভাটিয়ান গ্রামে আনার সরকার বাড়ির ঘাট সংলগ্ন ঝিনাই নদী থেকে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সহযোগিতায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা হলেন, প্রি-ক্যাডেট কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মরিয়ম, প্রথম শ্রেণির শিক্ষার্থী আবু হোসেন ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নরিন।

দুইজন নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ জানান, বিকেলে ছয়জন শিশু একসঙ্গে ঝিনাই নদীতে গোসল করতে নামে। এ সময় ইয়াসিন নামের একজন শিশু নদী থেকে উঠে আসে, কিন্তু বাকি পাঁচজন শিশুই পানিতে ডুবে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার হয়েছে, বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, ঘটনাটি ঘটার পর থেকে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামালপুরে মাদারগঞ্জ নদী থেকে ৩ শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫