ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরাজের সঙ্গে কেন তর্কে জড়ালেন স্টার্ক? ডারউইনে উত্তপ্ত পরিস্থিতি যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৯৪ আট বছর পর রাফীর সিনেমায় ফিরলেন সিয়াম, প্রকাশ্যে নতুন লুক আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান আলিয়া ও কওমি আমার দুই চোখের মতো প্রিয়: আল্লামা সাঈদী দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত জামায়াত: মতিউর রহমান আকন্দ খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকীতে সারাদেশে বিএনপির দোয়া মাহফিল ডালাস বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য অজুর বিশেষ ব্যবস্থা ডারউইন টেস্টে বাংলাদেশের লিড, তানজিদের ঐতিহাসিক সেঞ্চুরিতে স্বস্তি

সাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রী’র শুভেচ্ছা

হীমেল কুমার মিত্র স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩ ৩৮৬ বার পড়া হয়েছে

সাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রী’র শুভেচ্ছা

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বঙ্গবন্ধু কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ (১২ ফেব্রুয়ারি) রবিবার সকালে গণভবনে তিনি সম্ভাব্য রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, চিফ হুইপ লিটন চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ফারুক খান, দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া ও তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদসহ দলের জ্যেষ্ঠ নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।

পরে আওয়ামী লীগের প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মনোনয়ন জমা দেন সাহাবুদ্দিন চুপ্পু। মনোনয়নে প্রস্তাবক হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সমর্থক হিসেবে ড. হাছান মাহমুদ স্বাক্ষর করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের দিন আজ। এদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টার মধ্যে নির্বাচন কর্মকর্তার (সিইসি) দফতরে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। বিকাল ৪টার মধ্যে আর কেউ মনোনয়ন জমা না দিলে বা আর কোনও প্রার্থী না থাকলে এককপ্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সাহাবুদ্দিন চুপ্পু।

আর একাধিক প্রার্থী থাকলে তফসিল অনুযায়ী, সংসদের অধিবেশন কক্ষে ভোট অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি দুপুর ২টা থেকে বিকাল ৫টার মধ্যে। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন সংসদ সদস্যরাই। সেক্ষেত্রেও জাতীয় সংসদের ৩৫০টি আসনের সংসদে আওয়ামী লীগের সদস্য সংখ্যা এখন ৩০৫। তাই একতা নিশ্চিতভাবে বলাই যায় যে, টানা দুই বারের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পর বঙ্গভবনের বাসিন্দা হতে যাচ্ছেন মোহাম্মদ সাহাবুদ্দিনই।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সাহাবুদ্দিন চুপ্পুকে প্রধানমন্ত্রী’র শুভেচ্ছা

আপডেট সময় : ০৬:৩৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৩