ধামইরহাটের বনিক সমিতির সাবেক প্রতিষ্ঠাতা মারা গেছেন
- আপডেট সময় : ১১:১৬:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩ ৩৩৮ বার পড়া হয়েছে

মোঃ এ কে নোমান, বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলার প্রবীণ ব্যক্তিত্ব বনিক সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সমাজ সেবক মো. ইব্রাহীম হোসেন নূরানী মারা গেছেন।
গত শনিবার হৃদ রোগ জনিত সমস্যা দেখা দিলে সন্ধায় ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাঁকে। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরেরদিন রোববার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
এরপর চিকিৎসাধীন অবস্থায় রাতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সেখানে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। উপজেলার উমার ইউনিয়নের মালাহার গ্রামের মৃত নঈমউদ্দীন মন্ডলের একমাত্র সন্তান ইব্রাহীম হোসেন নূরানী। তিনি পৌর সদর দক্ষিণ চকযদু ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে জনপ্রিয় এই সমাজসেবক তাঁর স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে বুকে ব্যথা অনুভব করায় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরের দিন রোববার বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে এজমা, কিডনি ও ডায়াবেটিসে অসুস্থ ছিলেন।
আজ সোমবার দুপুরে (বাদ জোহর) বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে নিজ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইব্রাহীম হোসেন নূরানী একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ছিলেন। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় মসজিদ মাদরাসা নির্মাণ কাজে সহযোগিতাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে তাঁর। এছাড়াও ধামইরহাট বনিক সমিতির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।


























