ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকা গেন্ডারিয়াতে রহস্য জনক যুবকের মৃত্যু ব্রাহ্মণপাড়া সীমান্তে বিজিবির অভিযানে ৫৫ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কুমিল্লা জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা দিনাজপুরে নারী ও শিশু কন্যার প্রতি যৌন সহিংসতার প্রতিবাদে মহিলা পরিষদের বিক্ষোভ সমাবেশ দিনাজপুরে সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে প্রেস ব্রিফিং দিনাজপুরের পার্বতীপুরে রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন দালালদের খপ্পরে দিশেহারা রোগী রংপুরে বারো আউলিয়া এলাকায় আশানুরের গরুর আবাসিক হোটেল রংপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক-বালিকা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পরিবারের মাঝে শোকের ছায়া

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি  জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪ ৩৩৬ বার পড়া হয়েছে

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

এইচ এম নাসির উদ্দিন ঝালকাঠি  জেলা প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের ৪৮ নং দক্ষিণ পশ্চিম পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কবির এর বিরুদ্ধে টেন্ডার ছাড়াই বিদ্যালয়ের সাতটি গাছের অর্ধেক অংশ সহ তিনটি গাছ কর্তন করে তা বিক্রয়ের অভিযোগ উঠেছে।

বিদ্যালয়টির একপাশে প্রাচীর নির্মাণের কাজ চলছে। সেইখান থেকে তিনটি গাছ এবং বিদালয়ের মাঠের অপর প্রান্তের রাস্থার পাশের সাতটি গাছের অর্ধক অংশ কেটে তা বিক্রয়ের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। প্রথমে স্থানীয়রা গাছ কাটতে নিষেধ করলে প্রধান শিক্ষক রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে কাটা হচ্ছে বলে জানালে স্থানীয়রা সরে যান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয় এবং উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দেয় ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে।

অভিভাবক সদস্য কাওসার তালুকদার, জমিদাদা পরিবারের সদস্য পারভেজ তালুকদার ও সাইদুল সহ ওই এলাকার একাধিক বাসিন্দার অভিযোগ করে জানান, প্রধান শিক্ষক ম্যানেজিং কমিটির কাউকে কিছু না জানিয়ে এবং কোনো প্রকারের টেন্ডার ছাড়াই গাছ কেটে তা বিক্রি করে দিয়েছে। এতে তারা বাধা দিলে ওই প্রধান শিক্ষক প্রথমে তাদেরকে বলে আমি ইউএনও স্যারের অনুমতি নিয়ে গাছ কেটেছি। স্থানীয়রা খবর নিয়ে জানতে পারে এ ধরনের কোনো অনুমতি ইউএনও স্যার দেয়নি। পরে স্থানীয়রা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযোগ দেয়।

এসব বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোঃ কবির জানান, আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগমের মৌখিক অনুমতি নিয়ে গাছ কেটেছি। এবং গাছের কাটা অংশ শ্রমকিদের অর্থাৎ যাদের দিয়ে গাছ কাটিয়েছি তাদেরকে দিয়ে দিয়েছি তাদের মজুরি বাবাদ।

রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতার হোসেন বলেন, ৪৮ নং দক্ষিণ পশ্চিম পুটিয়াখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমরা কেউ অবগত নই। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে সহকারী উপজেলা শিক্ষা অফিসার আরজুদা বেগমকে পাঠিয়েছি। প্রধান শিক্ষক মোঃ কবির টেন্ডার ছাড়া গাছ কাটার কোনো ক্ষমতা নেই। এ বিষয়ে তাকে কারন দর্শনের নোটিশ দিয়েছি এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এবিষয়ে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইয়াসমিন বলেন, এই গাছ কাটার বিষয়ে আমি অবগত না। স্থানীয়দের মাধ্যমে জানতে পারে তদন্তে স্কুলে লোক পাঠিয়েছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রধান শিক্ষকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তনের অভিযোগ

আপডেট সময় : ০৮:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪