ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১
- আপডেট সময় : ০১:০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ফেনী জেলা ফুলগাজী উপজেলা আমজাদ হাট ইউনিয়ন ৫ নং ওয়ার্ড বসন্তপুর গ্রামের ১ নারীকে ধর্ষণের অভিযোগে মোঃ ইয়াছিন (৫২) নামে ১ ব্যাক্তিকে গ্রেফতার করে ফুলগাজী থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই নারী বহিরাগত ছিলেন, অভিযোগ রয়েছে, তাকে এলাকায় এনে অবৈধ কর্মকাণ্ডে ব্যবহার করে এবং পরে তার কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
ভুক্তভোগীর দাবি, মোবাইল ফোনে মাধ্যমে মোঃ ইয়াছিন সাথে পরিচয় হয়, পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে দেখায় এবং মোঃ ইয়াছিন অনুরোধ করেন দেখা করতে, আমি দেখা করতে সিদ্ধান্ত নিয়ে মোঃ ইয়াছিন এর সাথে দেখা করতে আসি, পরে আমাকে বিয়ের কথা বলে কৌশলে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন, ইয়াছিন আমার কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়, এবং আমাকে বিভিন্ন হুমকি ভয় দেখায়।
ফুলগাজী থানার অফিসার এস.আই মোঃ হোসেন জানান, ভুক্তভোগী নারী ফুলগাজী থানায় ধর্ষণ ও ছিনতাই
দায়ের করেন, অভিযোগ ভিত্তিতে ইয়াছিনকে গ্রেফতার করা হয়েছে।
বর্তমানে অভিযোগকারী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মিজানুর রহমান বলেন, অভিযোক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে, আসামি সাথে কেউ জড়িত আছে কি পুলিশ খতিয়ে দেখতাছে, যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে, এবং আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

























