ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট দুর্নীতির আখড়া সাতক্ষীরার ১ তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম প্রকাশ্যে এলো

বগুড়ার শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ‘দৌড় পরিবার’

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৮:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪ ২৯৫ বার পড়া হয়েছে

বগুড়ার শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ‘দৌড় পরিবার’

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

নিজস্ব প্রতিবেদক :

বগুড়ার শেরপুরে অসহায় শীতার্তদের মাঝে উষ্ণতার পরশ বিলিয়ে দিতে কম্বল বিতরণ করেছে দৌড় পরিবার। ২০ জানুয়ারী (শনিবার) বিকেলে শহরের শেরউড ইন্টারন্যাশনাল (প্রা.) স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে অতিদরিদ্র প্রায় ৩৫০ জন মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। এছাড়াও, শহর গ্রামের নাইটগার্ডদের মাঝেও শীতের চাদর বিতরণ করা হয়েছে। পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও পথ শিশুদের মাঝেও এ কম্বল বিতরণ করা হবে বলে জানিয়েছেন দৌড় পরিবারের সদস্যরা।

কম্বল পেয়ে অতিদরিদ্র সুবিধাভোগী ষাটোর্ধ্ব আয়েশা বেগম বলেন, ‘আমি অসুস্থ মানুষ, এই শীতে অনেক কষ্ট করেছি। কম্বল পেয়ে এ কষ্ট থেকে কিছুটা মুক্তি পেলাম।’

দৌড় পরিবারের অন্যতম সদস্য ডা. ইকবাল হোসাইন ছনি, রেজওয়ানুল আলম রাজন ও মাসুম বলেন, ‘শীতার্ত ও দুঃস্থ মানুষের হাতে একটি করে কম্বল দিতে পারা অনেক ভাল লাগার বিষয়। আমরা প্রায় ১৫ বছর হল প্রতি শীতে কম্বল বিতরণ করে আসছি। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।’

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার নব-নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মজিবর রহমান মজনুর ছোট ছেলে বগুড়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি দৌড় পরিবারের সদস্য মাহবুবুর রহমান আশিক, রাশেদুল হক, সৌরভ আহম্মেদ মাসুম, আপেল মাহমুদ, মো. লিখন, আবুজার বিশ্বাস, বিদ্যুত সূত্রধর, জাহিদ, আতিকুর রহমান আতিক, মাহবুব হোসেন, আবু নোমান রবিন, সেফ মাহমুদ, ফরহাদ হোসেন রান্টু, গাজিউর রহমান গাজিসহ দৌড় পরিবারের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, দৌড় পরিবার একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক সংগঠন। যা ২০০৬ সালে কয়েকজন বন্ধুরা মিলে গড়ে তোলেন। এই সংগঠনের সদস্যদের কোন সাংগঠনিক পদ-পদবী নেই। শুরুতে তারা সবাই মিলে ক্ষুদ্র-ক্ষুদ্র সামাজিক উন্নয়নমূলক কাজ শুরু করেন। পরবর্তীতে, অসহায় দরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, অটোভ্যান, টিউবওয়েল ও স্বাস্থ্যসম্মত পায়খানা বিতরণের মাধ্যমে সংগঠনের কর্ম পরিধিকে আরেকটু বাড়ান। দৌড় পরিবারের পাশপাশি সমাজের বিত্তবানরা যদি এই ধরনের সেবামূলক কাজে এগিয়ে আসেন তাহলে সামনে আরো বড় পরিসরে এ ধরনের উদ্যোগ গ্রহন করা যাবে বলে তারা মনে করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বগুড়ার শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করল ‘দৌড় পরিবার’

আপডেট সময় : ০৮:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২০ জানুয়ারী ২০২৪