সংবাদ শিরোনাম :
টাঙ্গাইলে ধানক্ষেত থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
যখন সময় ডেস্ক রিপোর্ট:
- আপডেট সময় : ০৭:৪৩:০১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

যখন সময় ডেস্ক রির্পোট:
টাঙ্গাইল জেলা দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে অজ্ঞাত পরিচয় ১ নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দেলদুয়ার থানার পুলিশ।
৬ মে বুধবার দুপুরে দেলদুয়ার উপজেলায় লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামে ধলেশ্বরী নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় বলেন, সকালে ধানের জমিতে কাজ করতে গিয়ে তারা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা ১ নারীর লাশ দেখতে পান, পরে বিষয়টি দেলদুয়ার থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দেলদুয়ার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি, লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

























