ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার ঈদে নিরাপত্তা নিশ্চিতে নির্দেশনা গজারিয়া হাইওয়ে পুলিশের  ২য় পর্ব: ধর্ষণের পেছনে দায়ী কে? সমাজ, নৈতিক অবক্ষয় নাকি বিচারহীনতা? রামিসা হত্যার বিচার ৭ দিনের মধ্যে শেষ হতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী ঢাকা গুলিস্থান ট্রেড সেন্টার মার্কেট দুর্নীতির আখড়া সাতক্ষীরার ১ তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে অজ্ঞান পার্টির ২ সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা রামিসা হত্যাকাণ্ডের আসামি সোহেলের যত অপকর্ম প্রকাশ্যে এলো

স্ত্রীকে বেড়াতে গিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো আসল চাঞ্চল্যকর তথ্য

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

নড়াইল জেলার বাহিরগ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে, এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী সাকিব শেখকে (২৫) আটক করেছে।

৫ মে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম চাঁদনী আক্তার খাদিজা (২০) তিনি খুলনার ফুলতলার আলকা গ্রামের কালাম শেখ এর মেয়ে, অভিযুক্ত সাকিব শেখ একই উপজেলার দামোদার গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৪ মে সোমবার খুলনার ফুলতলা থেকে নড়াইলের বাহিরগ্রাম এলাকায় খালাশাশুড়ির বাড়িতে সপরিবারে বেড়াতে আসেন সাকিব ও চাঁদনী, সাকিব মাদকাসক্ত ও কর্মবিমুখ হওয়ায় তাদের মধ্যে প্রায়ই পারিবারিক কলহ হতো, এর জেরে ৫ মে মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় চাঁদনীকে বটি দিয়ে কুপিয়ে জখম করেন সাকিব, স্বজনেরা চাঁদনীকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রথমে তারা দাবি করেন রাতের অন্ধকারে অসাবধানতা বশত বটির উপর পড়ে গিয়ে আহত হয়েছে, বিষয়টি সন্দেহ জনক হওয়ায় নড়াইল সদর থানা পুলিশকে জানানো হয়, পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।

প্রাথমিক ভাবে ঘটনাটি দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ, তবে তদন্ত কর্মকর্তাদের সন্দেহ হওয়ায় জিজ্ঞাসাবাদের মুখে বেরিয়ে আসে প্রকৃত ঘটনা।

নড়াইল সদর থানার ওসি (তদন্ত) অজয় কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে নেওয়ার পর পরিবার দাবি করে অসাবধানতা বশত বটির ওপর পড়ে গিয়ে চাঁদনী আহত হন, কিন্তু ঘটনাস্থলের আলামত এবং সাকিবের কথাবার্তায় অসংলগ্ন হওয়ায় আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, পরে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মৃতদেহের ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, কাজ সম্পন্ন হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্ত্রীকে বেড়াতে গিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদে বেরিয়ে এলো আসল চাঞ্চল্যকর তথ্য

আপডেট সময় : ০৬:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬