ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেফতার সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার ঘরে চুরি সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য,হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড় নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি বগুড়ার শেরপুর বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে আত্মসাৎ এর চেষ্টা। ফুলগাজীতে চুরির ঘটনায় ১ জন গ্রেফতার গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল অনলাইন জুয়া ও ক্যাসিনোর সহজলভ্যতা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে : রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

জান্নাতুল ফাহিমা তানহা নিজেস্ব প্রতিনিধি:
  • আপডেট সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

জান্নাতুল ফাহিমা তানহা,
নিজেস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম জেলা ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানায় এক নারীর ব্যক্তিগত নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে দায়ের করা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, ৯ মার্চ সোমবার দিবাগত রাত ৩টার দিকে ভুক্তভোগী বাদী হয়ে ভূজপুর থানায় মামলাটি দায়ের করেন, মামলার পরপরই পুলিশ ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি দেবাশীষ চক্রবর্তী আশিস, জিকু দে, রনি দে, জয় দে, রিমন শীল ও দিপু চন্দ্রকে গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ৪ সন্তানের জননী, প্রায় দুই থেকে আড়াই বছর আগে প্রধান আসামি দেবাশিষ চক্রবর্তী ওরফে আশিষ (২৬) প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করত, সেই সুযোগে প্রায় দুই বছর আগে কৌশলে ভুক্তভোগীর ব্যবহৃত মোবাইল ফোন থেকে তার ব্যক্তিগত কিছু নগ্ন ছবি ও ভিডিও গোপনে নিজের মোবাইলে সংরক্ষণ করে বলে, পরে এসব ছবি ও ভিডিও অন্য আসামিদের মধ্যেও শেয়ার করা হয়।

এরপর অভিযুক্তরা ভিডিওটি দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকে মান-সম্মানের ভয়ে অভিযুক্তদের ৭০ হাজার টাকা দেন ওই নারী, কিন্তু তাতেও তারা ক্ষান্ত না হয়ে পুনরায় আরও ৫০ হাজার টাকা দাবি করলে তিনি নিরুপায় হয়ে ভূজপুর থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার পরপরই অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের কোর্টে পাঠানো হয়েছে, বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

আপডেট সময় : ০২:১৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬