ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীর বালিয়াকান্দি নবাবপুরে মেম্বার প্রার্থী আবুল কালাম শেখ ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা সহ গ্রেফতার ০১ যশোর সদর উপজেলার জুবায়ের আহমেদ বাঁচতে চাই ৩য় পর্ব: ইসলাম, পর্দা ও নারীর নিরাপত্তা: আমরা কি সত্যিই বুঝতে পেরেছি? সারা দেশের ন্যায় দিনাজপুরেও শিশু শিক্ষার্থী রামিসাকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে দিনাজপুরে গাছের ডাল চাপা পড়ে ঘটনাস্থলেই এক নারী নিহত ফুলগাজী আমজাদ হাট ধর্ষন মামলায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ গ্রেফতার-১ সাজেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজিবির মানবিক সহায়তা ও শিক্ষা উপহরন বিতরণ ২৯ কার্য দিবসের মধ্যে ধর্ষণ মামলার রায় ঘোষণা যুবকের মৃত্যুদন্ড সোনাগাজীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সেমিনার

কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, টানা বৃষ্টিতে কাদাপানি জমে থাকা এবং বড় গর্তের কারণে মহাসড়কটির ১টি বড় অংশ কার্যত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার সকালে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ধীরগতির যান চলাচল দেখা যায়।

দুপুরের দিকে পরিস্থিতির আরও অবনতি ঘটে, কাঁচপুর, শিমরাইল, মদনপুর, ভূলতা সংযোগ এলাকা পেরিয়ে যানজট গিয়ে ঠেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত, প্রায় ২০ কিলোমিটারের যানজটে এ মহাসড়কের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

মহাসড়কের পাশের ব্যবসায়ীরা জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের অনেক স্থানে বৃষ্টির পানি জমায় তা ছোট-খাটো পুকুরের মতো তৈরি হয়েছে, অনেক জায়গায় সড়কের কার্পেটিং উঠে গিয়ে গভীর গর্ত ও সড়কের ২ পাশের কাঁচা রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ফলে ১ সঙ্গে একাধিক গাড়ি চলাচল করতে পারছে না, বিশেষ করে ভারী যানবাহন, যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক ধীরগতিতে চলাচল করায় পুরো মহাসড়কজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

যানজটে আটকে পড়া যাত্রীদের অভিযোগ, কয়েক কিলোমিটারের পথ পাড়ি দিতে সময় লাগছে কয়েক ঘণ্টা, অনেকে অফিস, জরুরি কাজ কিংবা গন্তব্যে সময়মতো পৌঁছাতে না পেরে দুর্ভোগে পড়েছেন, বিশেষ করে নারী, শিশু ও অসুস্থ যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট

আপডেট সময় : ১০:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬