ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী রাজধানীতে বেরিয়ে দেখলেন রাস্তায় কুরবানির বর্জ্য, ২ কর্মকর্তা বরখাস্ত সোনাগাজীতে ঈদের আনন্দে ব্যতিক্রমী উদ্যোগ শিক্ষার্থীর ঘরে পৌঁছালো কোরবানির মাংস ঠাকূরগাঁও জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার-৪ ফরিদপুরে কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ভাঙ্গায় ২ পক্ষের সংঘর্ষ আহত ৩৫ নীলফামারীতে ১ তরুণীর আত্মহত্যা, এলাকায় নেমে এসেছে শোকের ছায়া সাতক্ষীরার কোরবানিকৃত পশুর চামড়ার ক্রেতা নেই, মাটিতে পুতে ফেলছেন অনেকে জামালপুরে গলায় মাংস আটকে ১ কিশোরের মৃত্যু যশোরে পরিত্যক্ত বোমা বিস্ফোরণে ২ শিশু আহত ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণুকে হস্তান্তর করল বিএসএফ

আড়াইহাজার থানার হেফাজত থেকে হত্যাচেষ্টা মামলার আসামি পলাতক, তদন্তে পুলিশ

মোঃ ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৭৫ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ ইসমাইল হোসেন,
স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় হেফাজতে থাকা এক হত্যাচেষ্টা মামলার আসামি পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ প্রশাসনের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, সোমবার (৩০ মার্চ) আটক হওয়ার পর থানায় নেওয়া হলেও পরদিন মঙ্গলবার (৩১ মার্চ) বিষয়টি প্রকাশ্যে আসে। পালিয়ে যাওয়া আসামি ইসমাঈল (৩০), তিনি আড়াইহাজার উপজেলার চরকমলাপুর এলাকার হাবিবুল্লাহর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ ও ২৪ মার্চ আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ধারালো অস্ত্রসহ সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটে। এতে একাধিক ব্যক্তি গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন— আব্দুল্লাহ (৩৭), মাছুম (৩৫), ইয়াহিয়া (৫০), ইয়ানুছ (৪০), ইসমাঈল (৩০), জালাল (২৮), জাকারিয়া (৪৮), ইয়াছিন (২০), হাবিরুল্লাহ (৬০), মাহাবুল্লাহ (৫৫), রোমান (২৬), সবুজ (৩০), জুয়েল (২২)সহ অজ্ঞাতনামা আরও কয়েকজন।

এ মামলায় ইসমাঈলকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসেন উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার—এমন তথ্য জানিয়েছেন একাধিক প্রত্যক্ষদর্শী। পরে তাকে সেকেন্ড অফিসার এসআই জহিরুল ইসলামের কক্ষে বসানো হলে সেখান থেকেই তিনি কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেন, থানার সিসিটিভি ফুটেজেও এ ঘটনার প্রমাণ মিলতে পারে।

তবে এ বিষয়ে এসআই অজিত কুমার বলেন, তাকে থানায় ডাকা হয়েছিল। কথাবার্তা শেষে তিনি চলে যান। আমি থানায় গিয়ে তাকে পাইনি।

তিনি আরও বলেন, সম্ভবত পুলিশ দেখে দৌড়ে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
অন্যদিকে এসআই জহিরুল ইসলাম বলেন, কোন আসামি বা এ ধরনের ঘটনার বিষয়ে আমার কিছু জানা নেই।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারেক আল মেহেদী বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এখনও পরিষ্কার তথ্য পাওয়া যায়নি। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।

জেলা পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী জানান, ঘটনাটি জানার পরই একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
পুলিশ জানায়, পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আড়াইহাজার থানার হেফাজত থেকে হত্যাচেষ্টা মামলার আসামি পলাতক, তদন্তে পুলিশ

আপডেট সময় : ১২:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬