ফুলবাড়ীতে বিজিবি কর্তৃক মালিকবিহীন যৌন উত্তেজক সিরাপ আটক
- আপডেট সময় : ০১:৪৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

মোঃ রাব্বি হাসান দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
২৬ মে (মঙ্গলবার) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ-জামানের দিকনির্দেশনায় অচিন্তপুর ও সুন্দরা বিওপি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে মংলা বাজার ও হালাকুড়ি নামক স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ৫০৬ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ আটক করে।
আটককৃত চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৫,৯০০ টাকা।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মাদক ও গরু পাচার রোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও মাদক ও চোরাচালানবিরোধী জনসচেতনতা তৈরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে আলোচনা সভা আয়োজন করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে মাইকিংয়ের মাধ্যমেও সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে বলে জানিয়েছে ২৯ বিজিবি।
























