ঢাকা ১১:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোম্পানীগঞ্জে ১৯ মামলার আসামি ডাকাত মাইস্যা গ্রেফতার সোনাগাজীতে বীর মুক্তিযোদ্ধার ঘরে চুরি সুনামগঞ্জের মধ্যনগরে ফসলের বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় ১ তরুণের মৃত্যু ঐতিহ্যবাহী গ্রামীণ চড়ক মেলা অনুষ্ঠিত মুগদা–মান্ডা–মানিকনগর মাদকের স্বর্গরাজ্য,হাত বাড়ালেই মিলছে বিভিন্ন ধরনের মাদক, থানায় অভিযোগের পাহাড় নব প্রত্যয়ে জীবনকে পুনরারম্ভ করার এক অন্তর্লীন প্রেরণা জাগায় চৈত্র সংক্রান্তি বগুড়ার শেরপুর বরাদ্দকৃত কম্বল বিতরণ না করে আত্মসাৎ এর চেষ্টা। ফুলগাজীতে চুরির ঘটনায় ১ জন গ্রেফতার গণভোটের গণরায় বাস্তবায়ন ও জ্বালানি তেলের সংকট সমাধানের দাবিতে বিক্ষোভ মিছিল অনলাইন জুয়া ও ক্যাসিনোর সহজলভ্যতা ভয়াবহ সামাজিক সংকটে রূপ নিচ্ছে : রংপুরে অনলাইন জুয়া-ক্যাসিনো বন্ধের দাবি

সিলেটের ৪৫ দিন প্রেমিকের বাড়িতে অবস্থানের পর ধর্ষণ মামলা

ফখরুল আলম সাজু
  • আপডেট সময় : ১২:১৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

ফখরুল আলম সাজু

সিলেট জেলার বালাগঞ্জ উপজেলায় বিয়ের আশ্বাসে দীর্ঘদিন সম্পর্ক ও শারীরিক সম্পর্কের অভিযোগ এনে প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক তরুণী, এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক প্রদীপ রায় (২৪) কে গ্রেফতার করেছে বালাগঞ্জ থানার পুলিশ।

গ্রেফতারকৃত প্রদীপ রায় একই উপজেলার ইউনিয়নের রাধাকোনা গ্রামের চিত্তরঞ্জন রায় ও মহামায়া রায়ের ছেলে, ভুক্তভোগী জলি রানী বিশ্বাস (২২) পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুর গ্রামের গবিন্দ বিশ্বাসের মেয়ে।

সুত্রে জানা যায়, ২০২২ সাল থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ভুক্তভোগীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন প্রদীপ, এছাড়া পড়াশোনা ও অন্যান্য খরচের কথা বলে তার কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা নেন।

গত ১ ফেব্রুয়ারি ২০২৬ সুইজগেট এলাকায় দুজনের মধ্যে বিরোধের জেরে জলি বিষপান করেন, পরে তাকে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

পরবর্তীতে ১৯ ফেব্রুয়ারি প্রদীপ বিয়ের কথা বলে জলিকে নিজের বাড়িতে নিয়ে যান, তবে পরদিনই প্রদীপ ও তার মা বাড়ি থেকে চলে যান, এরপর থেকে জলি ওই বাড়িতেই অবস্থান করতে থাকেন, এ সময় প্রদীপের বাবা তার নিত্য প্রয়োজনীয় খরচ বহন করেন, ঘটনাটি নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর উভয় পক্ষ থেকে আবেদনও করা হয়, সর্বশেষ ৬ এপ্রিল প্রদীপের বাড়িতে শতাধিক মানুষের উপস্থিতিতে বৈঠক হলেও কোনো সমাধান হয়নি।

অবশেষে দীর্ঘ ৪৫ দিন অবস্থানের পর বিয়ে না হওয়ায় ৭ এপ্রিল বালাগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন জলি, পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত প্রদীপকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়।

ভুক্তভোগীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

ভুক্তভোগী জলি রানী বিশ্বাস জানান, অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন, তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিলেটের ৪৫ দিন প্রেমিকের বাড়িতে অবস্থানের পর ধর্ষণ মামলা

আপডেট সময় : ১২:১৫:১৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬