ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলাপুর টিটি পাড়া আন্ডারপাসে ছিনতাইকারীদের দৌরাত্ম্য চাপাতির ভয় দেখিয়ে পথচারীর কাছ থেকে লক্ষ টাকা ছিনতাই সুনামগঞ্জে বিয়ের ১১ দিনের মাথায় নববধূ নিখোঁজ চাটখিলে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, কয়েক বছর ধরে দুর্ভোগে একটি পরিবার খাল খনন কর্মসূচি উদ্বোধনে আগামীকাল দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেড় বছরের সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যা রাজাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে প্রাইভেট কার, দেড় বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু সিলেট নগরী থেকে ইয়াবা সহ আটক-১ রূপগঞ্জে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিক নিহত দগ্ধ ২ জনের অবস্থা আশঙ্কাজনক পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ করে জায়গা ভরাট ভোগান্তিতে কৃষকরা ফটিকছড়িতে ভিডিও ফাঁসের হুমকি দিয়ে নারীকে ব্ল্যাকমেইলে গ্রেফতার-৬

কুমিল্লা ১১ আসনের ৮টি বিএনপির জয় ১টি করে জয় জামায়াত এনসিপি স্বতন্ত্র

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মশিউর রহমান
কুমিল্লা জেলা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে ৮টিতে বিএনপি জয়ী হয়েছে, বাকি ৩ আসনের মধ্যে একটি করে আসন পেয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি ও বিএনপির বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী।

বিজয়ীদের মধ্যে বড় চমক ছিল কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আতিকুল আলম শাওনের জয় লাভ করার বিষয়টি, এ আসনে পাঁচবারের সাবেক এমপি ও এলডিপি সাবেক মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে পরাজিত করেন ৩৬ বছরের শাওন।

১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান স্বাক্ষরিত এ ফলাফল ঘোষণা করা হয়।

বিজয়ী প্রার্থীদের মধ্যে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ১ লক্ষ ৪০ হাজার ৩০৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন, এ আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দাউদকান্দি উপজেলা জামায়াতের আমির মনিরুজ্জামান বাহালুল তিনি পেয়েছেন ৯০ হাজার ৪৯৯ ভোট।

কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া ৭৬ হাজার ২৬৮ ভোটে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস ইঞ্জিনিয়ার আব্দুল মতিন খান তিনি পেয়েছেন ৬২ হাজার ৩৮৫ ভোট।

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ১ লক্ষ ৫৮ হাজার ৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দলটির কুমিল্লা উত্তর জেলা কর্মপরিষদ সদস্য ও মুরাদনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল তিনি পেয়েছেন ১ লক্ষ ৪৫ হাজার ৮০ ভোট।

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ পেয়েছেন ১ লক্ষ ৬০ হাজার ৫২৭ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন তিনি পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে বিএনপির প্রার্থী মো. জসিম উদ্দিন ১ লক্ষ ৩২ হাজার ৬৭০ ভোট পেয়ে বিজয়ী হন, এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মোবারক হোসেন তিনি পেয়েছেন ১ লক্ষ ২২ হাজার ৫০১ ভোট।

কুমিল্লা-৬ (আদর্শ সদর ও সদর দক্ষিণ) আসনে ১ লক্ষ ৯৯ হাজার ৩৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা মো. মনিরুল হক চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ তিনি পেয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ২২৬ ভোট।

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিজয়ী হয়েছেন দলের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আতিকুল আলম শাওন, তিনি পেয়েছেন ৯০ হাজার ৮১৯ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ তিনি পেয়েছেন ৪৭ হাজার ৯২৫ ভোট, ড. রেদোয়ান সর্বশেষ এলডিপি মহাসচিবের পদ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েই দলের মনোনয়ন লাভ করেন, এতে ওই আসনে দলটিতে বিদ্রোহ দেখা দেয়, বিদ্রোহী প্রার্থী হওয়ায় উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওনকে বহিস্কার এবং পরে শাওনের নেতৃত্বাধীন উপজেলা বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়।

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের সুমন ১ লক্ষ ৬৭ হাজার ৪৩১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. শফিকুল আলম হেলাল তিনি পেয়েছেন ৪১ হাজার ৩৪৫ ভোট।

কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে ১ লক্ষ ৬৮ হাজার ১০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মো. আবুল কালাম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ সরওয়ার উদ্দিন ছিদ্দিকী তিনি পেয়েছেন ১ লক্ষ ১৩ হাজার ৪৫৪ ভোট।

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে আসনে বিএনপির প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া ১ লক্ষ ১০ হাজার ৬৯০ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ইয়াসিন আরাফাত তিনি পেয়েছেন ৭৫ হাজার ২৮৪ ভোট।

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ১ লক্ষ ৩৩ হাজার ৩০৮ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. কামরুল হুদা তিনি পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লা ১১ আসনের ৮টি বিএনপির জয় ১টি করে জয় জামায়াত এনসিপি স্বতন্ত্র

আপডেট সময় : ১১:৩৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬