ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপগঞ্জে সংখ্যালঘু পরিবারের বসতঘর ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে গাঁজা সেবনকারী ২ জন আসামী গ্রেফতার বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণ: সংকট, বিচারহীনতা ও সমাজের নীরবতা নিয়ে বিশেষ সম্পাদকীয় সিরিজ পল্লবীতে ৮ বছর শিশুকে ধর্ষণের পর গলা কেটে হত্যা নোয়াখালীর চাটখিলে গৃহবধূর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য ঢাকা ডিবি পুলিশর অভিযানে মাদক ব্যবসায়ী ও ভুয়া ডিবি সহ গ্রেফতার-৪ কুমিল্লায় সাংবাদিকের ওপর হামলা কুমিল্লায় ডিবি পুলিশের ছদ্মবেশে অস্ত্র সহ ৮ ডাকাত গ্রেফতার হজ্ব যাত্রীদের সরাসরি সূর্যের আলো থেকে নিরাপদে থাকার অনুরোধ জানান ধর্মবিষয়ক মন্ত্রণালয় ফুলবাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

এনসিপি নেতার পদত্যাগ

স্টাফ রিপোর্টার রংপুর:
  • আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১১৩ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার
রংপুর:

আজ (২০ মার্চ) শুক্রবার সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে দলের ভেতরে গ্রুপিং এবং জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোকদের কমিটিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রংপুর জেলা কমিটির যুগ্ম সদস্যসচিব শেখ রেজওয়ান দলের সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে শেখ রেজওয়ান বলেন, এনসিপির রংপুর জেলা ও মহানগর কমিটির নেতৃত্বে এমন ব্যক্তিদের আনা হয়েছে, যারা জুলাই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল না। তাঁর দাবি, যারা জাতীয় পার্টি ও আওয়ামী লীগের লোক ছিল, তারা নেতৃত্বে এসেছে। যা জাতীয় নাগরিক পার্টির মতো একটি বিপ্লবী দলে মেনে নেওয়া যায় না।

জেলা কমিটির অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়েও অভিযোগ করেন এই নেতা। তিনি দাবি করেন, জেলা কমিটির সদস্যসচিব এরশাদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মরত থাকায় তাঁকে তাঁর পদ থেকে সরানোর পর সেই পদ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নিয়ম অনুযায়ী সিনিয়র যুগ্ম সদস্যসচিব মনিরুজ্জামান মনির ওই পদে আসার কথা থাকলেও তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ান।

শেখ রেজওয়ান জানান, জেলা কমিটির ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হলেও গ্রুপিংয়ের কারণে তাঁকে (শেখ রেজওয়ানকে) দায়িত্ব না দিয়ে দীর্ঘদিন ধরে পদটি শূন্য রেখে দল পরিচালনা করা হচ্ছে। তাঁর (শেখ রেজওয়ানের) সঙ্গে দলের যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সাদিয়া ফারজানা দিনা ও আসাদুল্লাহ আল গালিবের দ্বন্দ্বের কারণে তাঁকে নেতৃত্ব থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।

জেলা কমিটির আহ্বায়ক আল মামুনের বিরুদ্ধেও অভিযোগ তুলে শেখ রেজওয়ান বলেন, দলের মধ্যে গ্রুপিং ও বিভাজন চরম আকার ধারণ করেছে। এখানে ছোটরা বড়দের সম্মান করে না, দলীয় শৃঙ্খলা নেই। বিভিন্ন দলের লোক দলে ঢুকে পড়ায় সংকট তৈরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এনসিপি নেতার পদত্যাগ

আপডেট সময় : ০৭:৪৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬