ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ২৪ দিনেও গ্রেফতার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ নাজিরহাট এলাকায় যৌথ অভিযানে বালুমহলে জরিমানা আদায় রূপগঞ্জ উপজেলা জামায়াতের ইউনিট সভাপতি সম্মেলন অনুষ্ঠিত “বৈষম্যহীন মানবিক কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামি আদর্শের বিকল্প নেই” মিরসরাইয়ে বেপরোয়া গতির বাসের চাকায় পিষ্ট হয়ে ১ নারী নিহত ফেনীতে কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যায় রাজমিস্ত্রী গ্রেফতার কুমিল্লায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন বেরোবির নতুন উপাচার্য নিয়োগ টঙ্গীতে নিজস্ব নির্মাণাধীন ভবন থেকে যুবকের ঝুলান্ত মরদেহ উদ্ধার কুষ্টিয়ায় গৃহবধূকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

মশিউর রহমান, কুমিল্লা জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬ ৫২ বার পড়া হয়েছে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মশিউর রহমান,
কুমিল্লা জেলা প্রতিনিধি:

কুমিল্লা জেলা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা এলাকা, প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের থানা ঘেরাও এবং পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল।

৩ মে রবিবার দুপুরে তাঁকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলীয় নেতা-কর্মীরা কুমিল্লা জেলা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন, একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা, ফলে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুপুর ১২টার দিকে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি), আটকের পরপরই তাঁর সমর্থক ও পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১টি সূত্র জানা যায়, তাঁর বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ-সংক্রান্ত অভিযোগ রয়েছে, তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

WhatsApp Image 2026 05 04 at 9.39.27 AM

আটকের প্রতিবাদে ৩ মে দুপুরের দিকে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হন, তাঁদের সঙ্গে ছিলেন পরিবহন খাতের শ্রমিকদের ১টি অংশও বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে থাকেন এবং ১ পর্যায়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কার্যত অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে, এখনো তাঁকে আনুষ্ঠানিক ভাবে গ্রেফতার দেখানো হয়নি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার “সদর সার্কেল” সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়, আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।

শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে, গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

আপডেট সময় : ১০:৫৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬