কক্সবাজারে সেন্টমার্টিনগামী দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজে ভয়াবহ আগুন নিহত ১
- আপডেট সময় : ১১:০৫:১৮ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে

ফখরুল আলম সাজু
ক্রাইম রিপোর্টার:
কক্সবাজারে নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটে পর্যটক বাহী দ্যা আটলান্টিক ক্রুজ এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে জাহাজের এক কর্মচারী নিহত হয়েছে।
অগ্নিকান্ডের সময় জাহাজে থাকা ক্রুসহ সহ ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
২৭ই ডিসেম্বর সকাল অনুমানিক ৬ ঘটিকায় দিকে এই অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রী পরিবহনের জন্য জাহাজটি ঘাটে নোঙর করা হয়েছিল, যাত্রী ওঠার আগ মুহূর্তেই হঠাৎ জাহাজের ইঞ্জিন ঘরে আগুন লেগে যায়, মুহূর্তের মধ্যে আগুন সমস্ত জাহাজের মধ্যে ছড়িয়ে পড়ে।
এ সময় নূর কামাল নামে জাহাজের এক কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে মারা যায়, পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন, রাতে জাহাজের ক্রু সহ ১৫ জনকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়।
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, জাহাজটিতে করে প্রায় দুই শতাধিক পর্যটক সেন্টমার্টিন যাওয়ার জন্য ঘাটে অপেক্ষা করছিলেন।
সৌভাগ্য ক্রমে যাত্রী উঠার আগেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, এতে বড় ধরনের প্রাণহানি হওয়ার সম্ভাবনা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে, তবে তদন্তর মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান জানান, অগ্নিকাণ্ডে প্রকৃত কারণ উদঘাটনের জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনের হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।

























