ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশী নিহত ডিএমপির উদ্যোগে গুলশানে হেলমেট ভাঙ্গার ব্যতিক্রমী কর্মসূচি রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হযরত শাহজালাল বিমান বন্দরে কোটি টাকার সোনা ও বিদেশী মুদ্রা সহ হজ্ব কাফেলার মোয়াল্লেম আটক জীবননগরে চিকিৎসক সংকট, সেবা থেকে বঞ্চিত মানুষ রংপুর অঞ্চলে কৃষিতে সুবাতাস লেগেছে যৌতুকের দাবিতে নির্যাতন, শৈলকুপায় অন্তঃসত্ত্বা গৃহবধূর বিষপানে মৃত্যু বিসিবি বাপের দোয়া ক্রিকেট বোর্ড, হাসনাত আবদুল্লাহ কাঁচপুর থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত ২০ কিমি যানজট গাজীপুরে ডাকাতির নাটক সাজিয়ে শাশুড়িকে খুন, পুত্রবধূ সহ গ্রেফতার-৩

নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুস সাত্তারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ১১৮ বার পড়া হয়েছে
দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

নীলফামারী–১ (ডোমার–ডিমলা) জাতীয় সংসদ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের পক্ষ থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রার আয়োজন করা হয়। গতকাল রবিবার ডোমার-ডিমলা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রায় কয়েক হাজার মোটরসাইকেল অংশ নেয় বলে আয়োজকরা জানান।

শোভাযাত্রাটি ডোমার-ডিমলা উপজেলার প্রধান প্রধান সড়ক, বাজার, ইউনিয়ন এবং গ্রামীণ সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন স্থানে স্থানীয় জনগণ শোভাযাত্রাকে স্বাগত জানায় এবং অনেকেই প্রার্থীকে ফুল দিয়ে অভিনন্দন জানান।

অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার শোভাযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই জনসমর্থন প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের রাজনীতি প্রতিষ্ঠায় আমি জনগণের পাশে থাকবো।

শোভাযাত্রায় জামায়াতে ইসলামীসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা সম্পন্ন হওয়ায় এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী আব্দুস সাত্তারের নেতৃত্বে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা

আপডেট সময় : ০৮:৫১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫