ঢাকা ০১:৪১ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউ মার্কেটে শীর্ষ সন্ত্রাসী টিটন গুলিতে নিহত সাতকানিয়াতে সন্ত্রাসী হামলায় জামায়াত কর্মী নিহত নরসিংদীতে নেশাখোর স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন ইউনিয়ন পরিষদে ৮০টির বেশি সেবা কাগজে-কলমে, বাস্তবে মিলছে মাত্র কয়েকটি বঞ্চনায় সাধারণ মানুষ তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন নাগেশ্বরীতে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩ বালিয়াকান্দিতে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে শিশুশ্রম নিরসনে সেমিনার অনুষ্ঠিত ফেনীতে চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, সহকারী লোকমাস্টার আহত

পাঁচ ব্যাংক একীভূত করে শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন

মোঃ মকবুলার রহমান নীলফামারী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে

পাঁচ ব্যাংক একীভূত করে শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

মোঃ মকবুলার রহমান
নীলফামারী জেলা প্রতিনিধি:

দেশের পাঁচটি বেসরকারি ইসলামী ব্যাংক একীভূত করে একটি নতুন শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক গঠনের প্রস্তাবনা নীতিগতভাবে অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি গণমাধ্যমকে জানান।

নতুন ব্যাংক গঠনে যে পাঁচটি বেসরকারি ব্যাংক একীভূত করা হবে সেগুলো হলো— ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের মূল্যায়ন প্রতিবেদনে দেখা গেছে, দীর্ঘদিন তারল্য সহায়তা প্রদান সত্ত্বেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থা স্থিতিশীল হয়নি; বরং শ্রেণীকৃত ঋণ, মূলধন ঘাটতি ও তারল্য সংকট আরও বৃদ্ধি পেয়েছে। এর ফলে আমানতকারীদের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে এবং সামগ্রিক আর্থিক খাত ঝুঁকির মুখে পড়েছে।

এ অবস্থায় অর্থ বিভাগ মনে করছে, সংকটাপন্ন ব্যাংকগুলোকে ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫ অনুযায়ী দ্রুত রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনে আর্থিক খাতের স্থিতিশীলতা ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা জরুরি।

উল্লেখ্য, আইসিবি ইসলামী ব্যাংক পিএলসি-এর শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় সেটি এই একীভূতকরণ প্রক্রিয়ার বাইরে রাখা হয়েছে।

প্রস্তাবিত নতুন ইসলামী ব্যাংকটি বাণিজ্যিকভাবে পরিচালিত হবে এবং প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানায় থাকবে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকটির অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা, যার বিপরীতে প্রাথমিক পরিশোধিত মূলধন প্রয়োজন হবে প্রায় ৩৫ হাজার কোটি টাকা।

এই মূলধনের মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিদ্যমান প্রাতিষ্ঠানিক আমানতকারীদের বেইল-ইন প্রক্রিয়ার মাধ্যমে মূলধনে রূপান্তর করা যেতে পারে এবং অবশিষ্ট ২০ হাজার কোটি টাকা সরকার সরাসরি মূলধন হিসেবে প্রদান করবে।

প্রাথমিকভাবে রাষ্ট্রীয় মালিকানায় কার্যক্রম শুরু করলেও, আগামী পাঁচ বছরের মধ্যে নতুন ব্যাংকটি ধীরে ধীরে বেসরকারি খাতে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে, বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।

একীভূতকরণ প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের নেতৃত্বে আট সদস্যের একটি কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে, যেখানে অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রতিনিধিরাও রয়েছেন।

পাশাপাশি, ব্যাংক ও বীমা খাতে আমানত সুরক্ষা আইনকে যুগোপযোগী করে সংশোধনের অনুমোদনও দিয়েছে উপদেষ্টা পরিষদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ ব্যাংক একীভূত করে শরিয়াহভিত্তিক রাষ্ট্রীয় ব্যাংক গঠনের নীতিগত অনুমোদন

আপডেট সময় : ১০:১৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫