ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে দেশজুড়ে প্রস্তুতি সভা ১২৩ বছর বয়সে না ফেরার দেশে নাটোরের আব্বাস প্রামানিক উত্তরায় জাপা চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুর কন্যাশিশুর নিরাপত্তা ও সামাজিক অবক্ষয় নিয়ে রাষ্ট্রপতির গভীর উদ্বেগ হরিরামপুরে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার বকেয়া কর দ্রুত আদায়ের নির্দেশ হাইকোর্টের দুই নায়িকার মধ্যে গভীর বন্ধুত্ব সম্ভব নয় বলে মত রানী মুখার্জির আইনের শাসন ও স্থিতিশীলতায় বিএনপি বিশ্বাসী: রুহুল কবির রিজভী যুক্তরাজ্যে ভুয়া আশ্রয় আবেদনের অভিযোগে বাংলাদেশিসহ গ্রেপ্তার ৩ দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে রংপুর মেট্রোপলিটন পুলিশের মতবিনিময়

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:
  • আপডেট সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫ ৫৭৯ বার পড়া হয়েছে

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ ওবাইদুল হক স্টাফ রিপোর্টার যশোর:

একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখার যাত্রা শুরু হয়েছে। প্রথমবারের মতো চালু হওয়া যবিপ্রবির স্কুল অ্যান্ড কলেজের কলেজ শাখায় বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

এর আগে মাধ্যমিক পর্যায় পর্যন্ত যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম চালু ছিলো।আজ দুপুর ১২ টায় যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণীকক্ষে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে নবীনবরণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবি কোষাধ্যক্ষ বলেন, তথ্য ও প্রযুক্তির যুগে বিশ্ব এখন বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই তথ্য ও প্রযুক্তিকে সঠিক ব্যবহারের মাধ্যমে তোমরা নিজেদেরকে দক্ষভাবে গড়ে তুলবে আমি সেই প্রত্যাশা করি।

একজন শিক্ষার্থীর জন্য কলেজ জীবনের পরিশ্রম অনেক গুরুত্বপূর্ণ। এখন থেকে জীবনের লক্ষ্য ঠিক রেখে পরিশ্রম করতে হবে তাহলেই তোমরা আগামীতে সফলতা অর্জন করতে পারবে। তোমাদের সফলতার মধ্য দিয়ে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ দেশব্যাপী সুনাম অর্জন করবে বলে আমি আশা রাখি।অনুষ্ঠানে যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন, যশোর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আশরাফুল আলম, যবিপ্রবির প্রক্টর ড. মো. ওমর ফারুক, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধানশিক্ষক মো. আবুল কালাম আজাদ, শিক্ষক মো. আশিক ইকবাল, নবীন শিক্ষার্থী উম্মে হাবীবা, তানভীর হাসানসহ প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের পূর্ব নাম শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. আবুল হোসেন মুন্সিসহ যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীতে বিভিন্ন বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে

আপডেট সময় : ০৮:৩৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫