ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন রবিউল ইসলাম নয়ন চট্টগ্রাম পতেঙ্গায় ৫ লক্ষ টাকার চোরাই কয়লা জব্দ সোনাগাজী পৌরসভার কোরবানি বর্জ্য ফেলার প্রতিবাদে মানববন্ধন কুমিল্লায় তদন্তে আসা পুলিশ সদস্যকে কুপিয়ে জখম ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ৮০ বোতল বিদেশী মদ উদ্ধার বরুড়ায় ৬ বছরের নিষ্পাপ শিশুকে ধর্ষণ ঘৃণ্য অপরাধী এখনও পলাতক নওগাঁ পেশাদার মাদক ব্যবসায়ী আটক ডিবি পুলিশের অভিযানে মিঠাপুকুরে ইয়াবা সহ ২ মাদক ব‍্যবসায়ী আটক রংপুরে থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি গঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে বেগমগঞ্জে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

স্কুল ফাঁকি দেওয়া সেই শিক্ষক শোকজ

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ০৬:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫ ৪৯৯ বার পড়া হয়েছে

স্কুল ফাঁকি দেওয়া সেই শিক্ষক শোকজ

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
print news

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়ার খোকসা মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতিকে স্কুল ফাঁকি দেওয়ার অভিযোগে শোকজ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম। তিনি জানান, ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় অভিযুক্ত ওই শিক্ষককে তিন কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে আপনাকে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ কিংবা ওই দিনের বেতন কেন কর্তন করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে।

জানা যায়, গত ১৪’ জুলাই সোমবার সকাল ৯ টায় মালিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনান্য শিক্ষকরা যথাসময়ে স্কুলে আসলেও সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতি স্কুলে আসেন নি। স্থানীয় প্রভাব খাটিয়ে সরকারি নিয়ম অমান্য করেন তিনি। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের সময়সূচি সকাল ৯ টা থেকে ৪ টা ১৫ মিনিট পর্যন্ত। অথচ তিনি প্রায়ই স্কুলে আসেন দেড়িতে যান ৪ টার আগেই। এই নিয়ম মানে না ওই শিক্ষক। এযেন তার নিত্যদিনের ঘটনা।

এদিকে অভিযুক্ত ওই সহকারী শিক্ষক শাহিনা আফরোজ ইতির বিরুদ্ধে আরও বেশ কিছু অভিযোগ রয়েছে এই প্রতিবেদকের কাছে। স্থানীয় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে এলাকাবাসীর চাপা ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, তাদের কোমলমতি শিশুদের লেখাপড়ার সুষ্ঠ পরিবেশ চান এবং ওই শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে বিষয়টি সম্পর্কে টেলিফোনে জানতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।

এবিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, আমরা বিদ্যালয়ে গিয়ে ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে অভিযুক্ত ওই শিক্ষককে জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তুষ্টু না হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কুল ফাঁকি দেওয়া সেই শিক্ষক শোকজ

আপডেট সময় : ০৬:৩৩:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫