ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ রাঙিয়ে বিশ্বরেকর্ড গড়লেন পাকিস্তান অধিনায়ক ফারহান ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০ জন জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট ও দুই তরুণ আটক সাতক্ষীরায় হাসপাতালে ঢুকে যুবককে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা শিবগঞ্জে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১, ট্রাক আটক উপকূলের অর্থনৈতিক সমৃদ্ধিতে নারী ও যুবদের অংশগ্রহণ বাড়াতে গুরুত্ব এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে ১৯৫৬ সালের আইনে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী ভৈরবে ১৬ বছরের পুরনো জমি নিয়ে বিরোধ, প্রাণনাশের হুমকি হামের প্রকোপে ২৪ ঘণ্টায় সাত শিশুর মৃত্যু, আক্রান্ত ১২০০ টঙ্গীতে এসেনশিয়াল ড্রাগসের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২১ ইউনিট

শাহজাহানপুরের সাবেক ছাত্রলীগ নেতা কাজল আটক

রুবেল হাসান: শাহজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ ৩১৭ বার পড়া হয়েছে

শাহজাহানপুরের সাবেক ছাত্রলীগ নেতা কাজল আটক

Single Page Middle (336×280)

দৈনিক যখন সময় অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রুবেল হাসান: শাহজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ নেতা আরিফুল ইসলাম কাজল পুলিশের হাতে আটক। আজ বৃহস্পতিবার বেলা বারোটায় মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর এলাকার গুচ্ছগ্রাম থেকে তাকে আটক করে থানা পুলিশ।

আটক হবার পূর্বে জনগণের তাড়া খেয়ে মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর গ্রামের সরকারি আশ্রয়ণ প্রকল্পের(গুচ্ছগ্রাম) একটি গোপন কক্ষে পলাতক অবস্থায় ছিলেন আরিফুল ইসলাম কাজল। পরে সাধারণ জনতা আটক করে সামান্য উত্তম-মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

আরিফুল ইসলাম কাজল আশেকপুর ইউনিয়নের পারতেখুর গ্রামের আবু তালেব ওরফে তালো পেদার পুত্র। বর্তমানে তিনি দক্ষিণ পারতেখুর উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারী(দপ্তরি) হিসাবে কর্মরত আছেন।

তবে হাসিনা পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন কাজল। মাঝে মধ্যে গোপনে এসে স্কুলের হাজিরা খাতায় স্বাক্ষর করতেন বলেও জানা গেছে।

উক্ত স্কুলে অবৈধভাবে একই দিনে নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে কাজল দপ্তরি এবং তার স্ত্রী আয়া পদে চাকরি পান। এই নিয়োগ নিয়ে তৎকালীন সময়ে সমালোচনা থাকলেও রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে বহাল তবিয়তে থেকে যান এই দম্পতি।

এছাড়া এলাকাবাসীর জানান রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে চাকুরীতে নিয়োগ পাবার পর থেকেই তিনি এবং তার স্ত্রী স্কুলে নিয়মিত যান না বলেও জানান স্কুলের প্রতিবেশিরা।

শাহজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান,আরিফুল ইসলাম কাজলকে জনগণ আটক করে পুলিশের হাতে তুলে দেয়। আটক কাজল ফোরকান হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শাহজাহানপুরের সাবেক ছাত্রলীগ নেতা কাজল আটক

আপডেট সময় : ০৬:২৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫